চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের অপরাধের ‘প্রমাণ’ ফেসবুক প্রকাশ করেনি: জাতিসংঘ তদন্ত সংস্থা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:30 অপরাহ্ন 11, আগস্ট 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে জাতিসংঘের তদন্তকারী সংস্থার প্রধান বলেছেন, তদন্তকারীদের সাথে কাজ করার প্রতিশ্রুতি সত্ত্বেও রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে দেশটিতে ‘গুরুতর আন্তর্জাতিক অপরাধ’ হওয়ার প্রমাণ প্রকাশ করেনি ফেসবুক।

মিয়ানমার সম্পর্কিত স্বতন্ত্র তদন্ত মেকানিজমের (আইআইএমএম) প্রধান নিকোলাস কৌমজিয়ান রয়টার্সকে বলেছেন, সোশ্যাল মিডিয়া জায়ান্টের কাছে ‘অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুতর আন্তর্জাতিক অপরাধের প্রমাণমূলক’ উপাদান ছিলো কিন্তু বছরের পর বছরের আলোচনাতেও তারা সেসবের কিছুই প্রকাশ করেনি।

সেসব উপাদানের কোনো বিস্তারিত বিবরণ দিতে অস্বীকার করেন নিকোলাস। আর এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ফেসবুক।

২০১৭ সালে মিয়ানমারে সামরিক অভিযানের ফলে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গাকে দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য করার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের উপরে গণহত্যার অভিযোগ তোলা হয়।

মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে, তাদের সশস্ত্র বাহিনী পুলিশ পোস্টগুলিতে আক্রমণকারী জঙ্গিদের বিরুদ্ধে বৈধ অভিযান পরিচালনা করছে।

জাতিসংঘের তদন্তকারীরা বলছেন, সহিংসতা বাড়িয়ে তোলার মতো ঘৃণ্য বক্তব্য ছড়িয়ে দিতে ফেসবুক মূল ভূমিকা পালন করেছিল। যদিও ফেসবুক বরাবরই বলেছে, তারা ঘৃণাত্মক বক্তব্য বন্ধ করতে কাজ করছে এবং সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাসহ সামরিক অ্যাকাউন্টগুলো মুছে ফেলেছে তবে তথ্য সংরক্ষিত রয়েছে।

ভবিষ্যতে বিচারকার্যে ব্যবহারের জন্য ২০১৮ সালে মিয়ানমারে আন্তর্জাতিক অপরাধের প্রমাণ সংগ্রহের জন্য ইউএন মানবাধিকার কাউন্সিল আইআইএমএম গঠন করে।

কৌমজিয়ান বলেন, দুর্ভাগ্যক্রমে, আজ অবধি, ফেসবুকের কাছ থেকে কোনও উপাদান পাওয়া যায়নি তবে আমাদের আলোচনা অব্যাহত রয়েছে এবং আমি আশাবাদী যে প্রক্রিয়াটি শেষে গুরুত্বপূর্ণ প্রমাণগুলো পাওয়া যাবে।

Tags: ফেসবুকমার্কিন যুক্তরাষ্ট্রমিয়ানমার
Previous Post

তৌকীর আহমেদের পরিচালনায় ৫২ পর্বের নতুন ধারাবাহিক

Next Post

জন্মদিনে করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন বান্দেরাস

Next Post
বয়সী পুরুষ ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিনে করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন বান্দেরাস

বাংলাদেশের স্বাস্থ্য সচিব করোনা পরিস্থিতি সম্পর্কে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২৯৯৬, মৃত ৩৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT