চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের নতুন সুর: রোহিঙ্গাদের ফেরাতে দেরি করছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:03 অপরাহ্ন 01, নভেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে জাতিগত নিধনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া বাংলাদেশের জন্যই দেরি হচ্ছে বলে অভিযোগ করেছে মিয়ানমার।

গত দুইমাসে এই নিধনযজ্ঞ এখন পর্যন্ত বাংলাদেশে শরণার্থী  হিসেবে আশ্রয় নিয়েছে ৬ লাখেরও বেশি রোহিঙ্গা।

কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম মিয়ানমারের নেত্রী অং সান সু চি-র মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছে, মিয়ানমার এই শরণার্থীদের ফিরিয়ে নিতে প্রস্তুত থাকলেও ফেরানোর শর্ত কী হবে তা নিয়ে বাংলাদেশ টালবাহানা করছে। এমনকি রোহিঙ্গাদের জন্য প্রাপ্ত আন্তর্জাতিক সহায়তার জন্যই বাংলাদেশের এই ধীরগতি বলেও অভিযোগ ওই মুখপাত্রের।

মানবিক কারণে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিলেও এর কারণে নানা সমস্যার সম্মুখিন বাংলাদেশ। এতো বিশাল জনগোষ্ঠির কারণে পরিবেশগত বিপর্যয়ের শঙ্কা, নানাবিধ অপরাধ ও দুর্নীতির ঝুঁকি, মাদকের বিস্তারের মতো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এছাড়াও রোহিঙ্গাদের জন্য নির্ধারিত স্থানে তাদের রাখা, ত্রাণ ব্যবস্থাপণা ও জীবন ধারণে সহায়তা, নিরাপত্তা নিবন্ধন ও অভিযোগ নিরসনের মতো জটিলতাও মোকাবেলা করতে হচ্ছে। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবসনে বাংলাদেশের তৎপরতাও দৃশ্যমান। এমন পরিস্থিতির মাঝেই মিয়ানমারের এমন অভিযোগ।

সু চি’র মুখপাত্র জ তেয় বলেন, আমাদের সরকার অনেক আগেই ঘোষণা করেছে আমরা এই শরণার্থীদের যে কোনও সময় ফেরত নিতে রাজি। কিন্তু এটা নিয়ে দুদেশের মধ্যে কী সমঝোতা হবে বাংলাদেশ এখনও সেটাই ভেবে চলেছে।

গত ২৫ আগস্টের পর থেকে রাখাইনের যে শরণার্থীরা বাংলাদেশে পালিয়ে গেছেন, তাদের কোনও তালিকাও ঢাকা এখনও তাদের দেয়নি বলে ওই মুখপাত্র জানিয়েছেন। জ তেয়-এর দাবি, শুধু বাংলাদেশ রাজি হচ্ছে না বলেই শরণার্থীদের মিয়ানমারে ফেরানোর প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

“আমরা চাই ১৯৯০-র দশকের শুরুর দিকে যে ধরনের সমঝোতার আওতায় শরণার্থীদের মিয়ানমারে ফেরানো হয়েছিল এখনও সেই একই ধাঁচের প্রক্রিয়া অনুসরণ করা হোক। কিন্তু বাংলাদেশ এখনও সেই সমঝোতার শর্তগুলো মানতেই প্রস্তুত নয়।”

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সারা বিশ্ব থেকে যে বিপুল পরিমাণ ত্রাণ ও আর্থিক সহায়তা পাচ্ছে বাংলাদেশ, সে জন্যই তাদের ফেরত পাঠাতে বাংলাদেশ ঢিলেমি করছে বলেও তিনি দাবি করেন।

“এখনও পর্যন্ত বাংলাদেশ সারা বিশ্ব থেকে ৪০ কোটি ডলারেরও বেশি আর্থিক সহায়তা পেয়েছে। আমরা তো ভয় পাচ্ছি, যেভাবে তারা এই বিপুল পরিমাণ সহায়তা পাচ্ছে তাতে না শরণার্থীদের প্রত্যাবাসনের পুরো প্রক্রিয়াটাই পিছিয়ে যায়।”

সু চি’র মুখপাত্র আরো বলেন, “যেভাবে বিপুল পরিমাণ আন্তর্জাতিক ভর্তুকি পাচ্ছে তারা, তাতে হয়তো বাংলাদেশ ভাবছে আদৌ শরণার্থীদের তারা প্রত্যাবাসন করবে কি না – আমাদের এখন এটাই দুশ্চিন্তা।”

এর আগে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মিয়ানমার সফরের পর গত বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে মিয়ানমারকে দায়ী করে একটি বিবৃতি দেয় বাংলাদেশ।

সেখানে বলা হয়,  রাখাইনে শরণার্থীদের প্রত্যাবাসনের ব্যাপারে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ স্বরাষ্ট্রমন্ত্রী যে মোট দশ দফা প্রস্তাব পেশ করেছিলেন, মিয়ানমার তার কোনওটিতেই রাজি হয়নি।

Tags: বাংলাদেশমিয়ানমাররোহিঙ্গাসু চি
Previous Post

নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছেন নাজমুল হাসান

Next Post

রাজধানীর কাকরাইলে নিজ বাসায় মা-ছেলে খুন

Next Post
কাকরাইল হত্যাকাণ্ড

রাজধানীর কাকরাইলে নিজ বাসায় মা-ছেলে খুন

আটককৃত যুবকসহ দুই পুলিশ সদস্যের ছবি, বাংলাদেশ পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ‘ভুয়া মাস্টারকার্ড’ বিক্রি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT