চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিনি পাকিস্তান’ আগরদারী জঙ্গিমুক্ত

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
9:10 অপরাহ্ন 18, মে 2015
in অন্যান্য, অপরাধ
A A

এক যুগেরও বেশি সময় পর জঙ্গিবাদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়েছে ‘মিনি পাকিস্তান’ নামে পরিচিত সাতক্ষীরার আগরদারী ইউনিয়ন। প্রশাসনের দাবি, মুক্তিযুদ্ধ ও সাংস্কৃতিক চেতনায় জনসচেতনতার কারণে জঙ্গিবাদ নিয়ন্ত্রন করা গেছে।

২০১৩ সালের ২৮ ফেরুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর অশান্ত হয়ে উঠে সাতক্ষীরা। অনেকটাই নিয়ন্ত্রণ হারায় প্রশাসন। জামায়াতের শক্ত ঘাঁটি গড়ে ওঠে মিনি পাকিস্তান নামে পরিচিত আগরদারী ইউনিয়নে। কাদের মোল্লার ফাঁসী কার্যকর হওয়ার পর ঘটে সংঘর্ষ-সহিংতার ঘটনা। এরপর থেকে প্রশাসন ছিলো অনেকটাই অসহায়।

আগরদারী ইউনিয়ন মিনি পাকিস্তান নামে খ্যাত উল্লেখ করে জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসাইন সুজন বলেন, এ পর্যন্ত আঠারো উনিশজন আওয়ামী লীগ নেতাকে তারা খুন করেছে। এখানে যে মাদ্রাসা আছে সেখানে জামাত শিবিরদের আবাসস্থল ছিলো। দিনেও সেখানে প্রশাসনের কেউ যেতে সাহস করেনি।

সেসময় যৌথ বাহিনীর বিশেষ অভিযান ব্যর্থ হওয়ার পর পুরো নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে আগরদারী ইউনিয়নসহ আশপাশের এলাকা।

জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু বলেন, বাড়ি থেকে মানুষ বের হতে পারতো না। বাইরে গেলেই আতঙ্ক বিরাজ করতো, যেকোন সময় মানুষ মারা যেতে পারে।

তবে আগরদারীতে প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় বন্দুকযুদ্ধে জামায়াত-শিবিরের কয়েক নেতা-কর্মীর মৃত্যু এবং জেলা জামায়াতের আমির খালেক মোল্লা পুলিশের হাতে আটক হওয়ার পর।

স্বাধীনতার পর থেকে এখানে বোমা তৈরি হয় ও জঙ্গিদের প্রশিক্ষণ হতো উল্লেখ করে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ক্ষোভ সাথে বলেন, এখানে আওয়ামী পরিবারের লোকজনকে ধরে হত্যা করা হতো।

জঙ্গি দমনে জনসমর্থনের কথা বলেছেন আইন-শৃংখলা বাহিনী। আগরদারীর ভয়াবহ পরিস্থিতির চিত্র প্রকাশ পায় জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরের বক্তব্যে।

তিনি বলেন, আগরদারীতে মুক্তিযুদ্ধের কথা বলাই যেতো না। আইন-শৃঙ্খলা বাহিনীকে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে বেশ বেগ পেতে হয়েছিলো।

বর্তমানে সেখানে মৌলবাদ বা সাম্প্রদায়িকতা ছড়াতে দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি।

স্বাধীনতার ৪৪ বছর পর দু মাস আগে প্রথমবারের মতো আগরদারী এলাকায় জনসমাবেশ করেছে আওয়ামী লীগ।

Tags: আগরদারীজঙ্গিমিনি পাকিস্তান
Previous Post

‘মিনি পাকিস্তান’ আগরদারী জঙ্গিমুক্ত

Next Post

কলম্বিয়ায় ভূমি ধসে নিহত অর্ধশতাধিক, জরুরি অবস্থা ঘোষণা

Next Post

কলম্বিয়ায় ভূমি ধসে নিহত অর্ধশতাধিক, জরুরি অবস্থা ঘোষণা

মানবপাচার ঠেকাতে যৌথ নৌ-বাহিনী গঠনে একমত ইইউ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT