চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিনা দুর্ঘটনায় নিহত ২৬ বাংলাদেশীসহ ১২শ হাজির ছবি প্রকাশ

রুমী সাঈদ by রুমী সাঈদ
5:48 পূর্বাহ্ন 29, সেপ্টেম্বর 2015
in বাংলাদেশ
A A

সৌদি আরবে হজ করতে গিয়ে ‘মিনা দুর্ঘটনায়’ নিহত ১২শ হাজির ছবি প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ। এর ফলে নিহতের সংখ্যা কমপক্ষে ১২শ বলে পরোক্ষভাবে জানানো হয়েছে। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশী বলে জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি। ওই ২৬ জনের মধ্যে ১৩ জনের বিস্তারিত পরিচয় পাওয়া গেছে।

জেদ্দার বাংলাদেশ কনস্যুালেটের কনসাল জেনারেলে এ কে এম শহিদুল করিম চ্যানেল আই অনলাইনকে জানান, সৌদি পুলিশ মৃত্ হাজিদের ছবি টানিয়েছে, আমরা ১২শ নম্বর পর্যন্ত ছবির তালিকা দেখেছি।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত ২৬ জন বাংলাদেশীর কথা জানা গেলেও নিহত হ‍াজিদের নাম প্রকাশ করেনি মক্কার বাংলাদেশ হজ মিশন। তাদের ছবিও আপাততঃ প্রকাশ করা হয়নি।

এর বাইরে জেদ্দা ও মক্কার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় অর্ধশত বাংলাদেশী হাজি। তাদের মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে রয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

আরও কোনো বাংলাদশী হাসপাতালে রয়েছেন কিনা দূতাবাস তা খুঁজে দেখছে বলে জানিয়েছেন কনসাল জেনারেল। তিনি বলেন, আহত, নিহত ও যে ৫২ জন নিখোঁজ; তাদের তথ্য সংগ্রহে সার্বক্ষণিকভাবে কাজ করছে দূতাবাস, কনস্যুলেট ও হজ মিশনের সমন্বয়ে একাধিক টিম।

তবে, চলতি বছর হজ ব্যবস্থাপনার জন্য ঢাকা থেকে বিশাল বহর আসলেও তাদের তৎপরতার অনুপস্থিতির কথা জানিয়েছেন মক্কায় হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা। তাদেরকে টেলিফোনেও না পাওয়ার অভিযোগ করেছেন হাজিরা।

হাজীরা দেশে ফিরতে বিড়ম্বনার অভিযোগও করছেন। নির্ধারিত ফিরতি ফ্লাইটের বেশ কয়েক ঘন্টা আগেই জেদ্দা বিমান বন্দর এনে বসিয়ে রাখা হচ্ছে বলে বিমান বন্দর থেকে টেলিফোনে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে এক হাজি। এ বিষয়ে জেদ্দা বিমানবন্দরের হজ অফিসে ফোন করে কাউকে পাওয়া যায়নি।

Tags: হজ
Previous Post

ইতালীয় নাগরিক হত্যায় নিন্দা জানালো ইইউ ও ব্রিটেন

Next Post

দেশের সমুদ্রসীমা নিরাপত্তায় সহযোগিতা দৃঢ় করছে যুক্তরাষ্ট্র

Next Post

দেশের সমুদ্রসীমা নিরাপত্তায় সহযোগিতা দৃঢ় করছে যুক্তরাষ্ট্র

ব্রিটিশ চার জঙ্গির বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT