চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিনায় নিহতের সংখ্যা দুই হাজার: ইরান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:20 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

মিনায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা কমপক্ষে ২ হাজার দাবি করে সঠিক তালিকা প্রকাশের আহ্বান জানিয়েছে ইরান। তবে সৌদি আরব বলেছে, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭৩০ জন, আহত ৮শ’রও বেশি। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৭ বাংলাদেশী থাকার কথা নিশ্চিত করেছে স্বজনরা।

প্রথমে ইরানের বার্তা সংস্থা এফএনএ মিনায় নিহত হাজির সংখ্যা ১৩’শ দাবি করলেও পরে ইরান সরকারের পক্ষ থেকে নিহতের সংখ্যা দুই হাজার দাবি করা হয়। পাশাপাশি নিহতদের পূর্ণাঙ্গ ও সঠিক তালিকা প্রকাশের জন্য সৌদি আরবের প্রতি অাহ্বান জানিয়েছে দেশটি।

শুক্রবার এফএনএন জানায়, যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের বিশাল নিরাপত্তা বহরে সেনা ও পুলিশসহ সাড়ে ৩শ’র বেশি নিরাপত্তাকর্মী ছিলো। যারা শয়তানের দিকে পাথর মারতে যাওয়া হাজিদের সরিয়ে দিয়ে রাস্তা করে যুবরাজকে এগিয়ে নিয়ে যাচ্ছিলো। তাদের ধাক্কাধাক্কিতেই হাজিরা ছত্রভঙ্গ হয়ে গেলে এ দুর্ঘটনাটি ঘটে।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থাটি আরো জানিয়েছে, যুবরাজের সুবিধা ও নিরাপত্তার জন্য পাথর ছুঁড়তে যাওয়ার ৫টি পথের মধ্যে দুটো বন্ধ করে দেওয়া হয়। এতে অন্য পথগুলোতে ভিড় বেড়ে যায়।

বৃহস্পতিবার মিনায় পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে ৭১৭ জনের মৃত্যুর খবর সৌদি সরকার নিশ্চিত করলেও, পরে মক্কার কিং আব্দুল আজিজ হাসপাতাল, কিং ফয়সাল হাসপাতাল এবং আল নূর হাসপাতালে আহতদের মধ্যে আরও ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

বাংলাদেশে নিহতদের পরিবার নতুন করে ৩ বাংলাদেশীর পরিচয় জানিয়েছেন। তারা হলেন, দিনাজপুরের বোঁচাগঞ্জের ছাতৈলের কুরমত আলী, শরীয়তপুরের জাজিরার এমএ রাজ্জাক এবং তার স্ত্রী হাসিনা বেগম।

এর আগ পর্যন্ত জামালপুরের ফিরোজা বেগম, ফেনীর তাহেরা বেগম ও নুরুনবী মিন্টু এবং সুনামগঞ্জের জুলিয়া হুদার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিলো।

মক্কার বাংলাদেশ হজ মিশনের কন্ট্রোল রুমে নিখোঁজ হজযাত্রীদের খবর জানতে স্বজন ও এজেন্সি প্রতিনিধিরা ভিড় করছেন। 

Tags: হজহজ-পদদলিত
Previous Post

পরিবেশ রক্ষায় পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি পোপের আহ্বান

Next Post

বিজয়ের ইতিহাস জানতে হবে: প্রধানমন্ত্রী

Next Post

বিজয়ের ইতিহাস জানতে হবে: প্রধানমন্ত্রী

মার্কিন কংগ্রেস স্পিকারের পদত্যাগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT