চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিনারের ‘ঢাকা’

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
6:47 অপরাহ্ন 15, মার্চ 2017
in বিনোদন
A A
মিনার রহমান

মিনার রহমান

‘যাদুর শহর তুমি, জ্বলে ওঠো নামে/ তুমি তো তিলোত্তমা প্রেমে, সংগ্রামে/ দ্রোহে উজ্জ্বল তুমি, প্রেমে নমনীয়/ আমার প্রেমের ধুলো গায়ে মেখে নিও।’ প্রিয় শহর ঢাকাকে এভাবেই গানে গানে প্রেম নিবেদন করছেন মিনার রহমান। গানের কথা লিখেছেন ইশতিয়াক আহমেদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার আলম মার্সেল। ঈগল মিউজিকের ব্যানারে শিগগিরই ‘ঢাকা’ এবং ‘কেউ’ শিরোনামের দুটি গানের লিরিক ভিডিও ইউটিউবে অবমুক্ত করা হবে।
গত মাসে ইশতিয়াকের লেখা মিনারের সুর ও গাওয়া ‘কারণে অকারণে’ গানের লিরিক ভিডিও অবমুক্ত করা হয় ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে। গানটি ২৫ দিনে দর্শক পাঁচ লাখবার দেখেছেন।
মিনার জানালেন, ‘ঢাকা’ গানটা তার খুবই পছন্দ হয়েছে। কথা চমৎকার। আর ‘কেউ’ শিরোনামের গানটি রোমান্টিক মেজাজের। অনেকেই নাকি এই গান শুনে নস্টালজিক হবেন।
‘কারণে অকারণে’ গানের সাফল্যের পর এই গান দুটি একটু বেশি যত্ন নিয়ে গেয়েছেন মিনার।
ইশতিয়াক আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ঢাকা নিয়ে গান গেয়েছেন কলকাতার কবীর সুমন। আমাদের এখানে ঢাকা নিয়ে খুব বেশি গান পাইনি। হাতে গোনা কয়েকটি গান হয়েছে। ফলে ঢাকাকে নিয়ে গান লেখার তাগিদ অনুভব করেছি। এই ছোট্ট শহরের প্রতি এর বাসিন্দাদের যে টান, যে ভালোবাসা—তা প্রকাশ করার চেষ্টা করেছি।’
ঈগল মিউজিকের সত্ত্বাধিকারী কচি বলেন, ‘পহেলা বৈশাখ উপলক্ষে গান দুটি ইউটিউবে অবমুক্ত করা হবে।’
মিনার জানালেন, শিগগিরই ‘কারণে অকারণে’ গানটির মিউজিক ভিডিও আসছে। তাতে নাকি কিছু চমক রাখার চেষ্টা হচ্ছে।

Tags: মিনার রহমান
Previous Post

উন্নয়নের জন্য সব শক্তি নিয়োগ করেছি: প্রধানমন্ত্রী

Next Post

আসছে ‘প্যারিসের চিঠি’

Next Post
‘প্যারিসের চিঠি’ নাটকে ইমন

আসছে ‘প্যারিসের চিঠি’

‘পদ্মাবতী’ ছবির সেটে আবার হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT