চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিথ্যা প্রচার চলে খালেদ মোশাররফ ‘ভারতপন্থী’

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
8:26 অপরাহ্ন 06, নভেম্বর 2017
in বাংলাদেশ
A A
ভারতপন্থী বলে খালেদ মোশাররফের বিরুদ্ধে প্রচার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৭৫ সালের ৩ নভেম্বর। তৎকালীন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং কর্নেল শাফায়াত জামিল ৪৬ পদাতিক ব্রিগেডের সহায়তায় সামরিক অভ্যুত্থান ঘটান। অভ্যুত্থানের পর সেনা প্রধান জিয়াউর রহমানকে পদ থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়। তবে অভ্যুত্থান পরবর্তী ৪৮ ঘণ্টায় বঙ্গভবনে ক্ষমতার নাটকীয় পরিবর্তন ঘটে। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ মেজর জেনারেল হিসেবে পদোন্নতি নিয়ে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। আর বিচারপতি সায়েমকে রাষ্ট্রপতি করা হয়।

খালেদ মোশাররফের অভ্যুত্থান মাত্র তিনদিন স্থায়ী হয়। কর্নেল তাহেরে নেতৃত্বে জাসদ অনুগত বিপ্লবী সৈনিক সংস্থার সদস্যরা পাল্টা অভ্যুত্থান ঘটিয়ে জিয়াউর রহমানকে মুক্ত করেন। সেই পাল্টা অভ্যুত্থানেই বিপ্লবী সৈনিক সংস্থার হাতে নিহত হন সেনা প্রধান খালেদ মোশাররফ।

ইতিহাসবিদদের বিশ্লেষণে খালেদ মোশাররফের অভ্যুত্থান ব্যর্থ হওয়ার কয়েকটি কারণের অন্যতম কারণ মনে করা হয় খালেদ মোশাররফকে “ভারতপন্থী” হিসেবে চিহ্নিত করে বিরোধীপক্ষের ব্যাপক প্রচার চালানো।

রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ তার  “জাসদের উত্থান পতন: অস্থির সময়’ বইয়ে লিখেছেন: অভ্যুত্থানের পরদিন অর্থাৎ ৪ নভেম্বর ছাত্রলীগ-ছাত্র ইউনিয়নের যৌথ উদ্যোগে একটি শোক মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবের বাসায় যায়। সেই মিছিলে খালেদ মোশাররফের ভাই আওয়ামী লীগ নেতা রাশেদ মোশাররফ এবং তার মা অংশ নিয়েছিলেন। শহরে রটে যায় ‘আওয়ামী লীগ-বাকশালীদের’ পক্ষে অভ্যুত্থান হয়েছে।

‘ইনসাইড র’ গ্রন্থে অশোকা রায়না লিখেছেন- খালেদ মোশাররফ ‘ভারতপন্থী’ হিসেবে চিহ্নিত হওয়ার একটি কারণ হতে পারে, ‘র’-এর পাকিস্তান শাখার দায়িত্বপ্রাপ্ত এস শংকর নায়ারের (যিনি কর্নেল মেনন ছদ্মনাম নিয়ে চলতেন) সঙ্গে মোশাররফের একাত্তরের যুদ্ধকালীন যোগাযোগ।

এই বই থেকে আরও জানা যায়, সেই সময় শংকর নায়ার বাংলাদেশ সীমান্তজুড়ে অবিরাম যোগাযোগের জন্য অনেক ‘নিয়ন্ত্রণকেন্দ্র’ খোলেন। ‘ইনসাইড র’ বইয়ে খালেদ মোশাররফকে শংকর নায়ারের একজন ‘কেন্দ্রপ্রধান’ হিসেবে অভিহিত করেছেন অশোক রায়না।

‘পূর্বোক্ত’ গ্রন্থে আনোয়ার উল আলম লিখেছেন, ৩ নভেম্বরের অভ্যুত্থান ব্যর্থ হলে ব্রিগেডিয়ার খালেদ ও ব্রিগেডিয়ার নূরুজ্জামান ভারতে পালিয়ে যাবেন, তা-ও নির্ধারিত ছিল।

৩ নভেম্বরের অভ্যুত্থান ‘ভারতপন্থী’ ক্ষমতা দখল প্রচেষ্টা হিসেবে চিত্রিত হওয়ার অন্তত আরও একটি সুনির্দিষ্ট কারণ ঘটিয়েছিলেন ঢাকার তৎকালীন ভারতীয় রাষ্ট্রদূত সমর সেন।

ওই অভ্যুত্থান-পরবর্তী ৪৮ ঘণ্টায় বঙ্গভবনে ক্ষমতার নাটকীয় পরিবর্তন যজ্ঞে, বিশেষ করে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের সেনাপ্রধান হওয়া এবং বিচারপতি সায়েমকে রাষ্ট্রপতি করার প্রক্রিয়ায় সমর সেন সক্রিয় ছিলেন সেখানে।

সমর সেনের বঙ্গভবনে অবস্থান এবং অক্টোবরে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের রাজনৈতিক উদ্যোগ স্পষ্টত সামঞ্জস্যপূর্ণ। তাই জনমনে ৩ নভেম্বরের অভ্যুত্থানকারীদের ‘ভারতপন্থী’ হয়ে পড়ার ‘গুজব’ কিছুটা হলেও বাস্তব ভিত্তি তৈরি করেছিল।

Tags: ৭ নভেম্বর
Previous Post

বিএনপির গণঅভ্যুত্থানের হুমকি দুঃস্বপ্ন: ওবায়দুল কাদের

Next Post

‘বুড়ো’ মিসবাহকে ঘিরে মিনহাজুলের আশা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘বুড়ো’ মিসবাহকে ঘিরে মিনহাজুলের আশা

খালেদ মোশাররফের ৪ দিন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের স্মৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ কাঁপানো খালেদ মোশাররফের সেই ৪ দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT