চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিথ্যা তথ্য-ভিডিও প্রচারকারীদের বিরুদ্ধে র‌্যাবের কঠোর হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:08 অপরাহ্ন 20, অক্টোবর 2021
in - সেমি লিড, অপরাধ
A A
র‌্যাব সদস্যরা নিরাপত্তা প্রস্তুতিতে প্রস্তুত অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যারা ভুল বা মিথ্যা তথ্য সংবলিত কনটেন্ট বা ভিডিও প্রচার করছেন- তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার দুপুরে নিজ কার্যালয়ে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেছেন, যারা ভুল তথ্য বা কনটেন্ট প্রচার করছেন, তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই- যারা এ ধরনের অপতৎপরতায় লিপ্ত, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।তাদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল দেশে এবং বিদেশে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে চক্রান্ত ও চেষ্টা করে যাচ্ছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ভিডিও কনটেন্ট ছড়িয়ে দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করছে।

কমান্ডার মঈন বলেন, চক্রটি পূর্বে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ভিডিও কনটেন্ট সাম্প্রতিক ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও বলে প্রচারের চেষ্টা করছে৷ এমনকি পার্শ্ববর্তী দেশের একটি অগ্নিকাণ্ডের ভিডিওকে রংপুরের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও বলে প্রচারের চেষ্টা করেছে। এ সংক্রান্ত তথ্য এবং ভিডিও বিভ্রান্তি ছড়িয়ে যারা অপপ্রচার চালাচ্ছেন- তাদের বিরুদ্ধে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতো র‌্যাবও সোচ্চার রয়েছে।

তিনি বলেন, যারা বিভিন্ন মন্দিরে পূজামণ্ডপে হামলায় সরাসরি জড়িত, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও ও কনটেন্ট আপলোড করছেন, যারা ভিডিও কনটেন্টগুলো শেয়ার করছেন এবং যারা বিভিন্ন ধরনের অযাচিত মন্তব্য করছেন, যারা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ করেছেন, র‌্যাব তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করছে।

কমান্ডার মঈন জানান, ঢাকা, কুমিল্লা, ফেনী, রংপুর, চট্টগ্রাম, রুপগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে র‌্যাব অভিযান চালিয়েছে। এ ধরনের ঘটনার মূলহোতা ও পেছন থেকে ইন্ধন দেওয়া অন্তত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, একটি চক্র জেনেশুনেই প্রচার করছে। আবার কেউ কেউ স্বার্থ হাসিলের জন্য ভিডিও কনটেন্ট শেয়ার ও প্রচার করছে। এ ধরনের বেশকিছু পেজের অ্যাডমিনকে শনাক্ত করা হয়েছে, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে লাইক, কমেন্টস ও শেয়ার দিচ্ছেন, তাদেরও শনাক্ত করেছি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কুমিল্লার ঘটনায় মূল যে কালপ্রিট, তাকে র‌্যাব গ্রেফতারের খুব কাছাকাছি আছে জানিয়ে সংস্থাটির গণমাধ্যম শাখার এই পরিচালক বলেন, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। যারা মিথ্যা তথ্য সংবলিত কনটেন্ট, ভিডিও ও গুজব প্রচার করছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তারা যে শ্রেণিরই লোক হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে, অভিযান চলছে।

কমান্ডার মঈন এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মাধ্যমে দেশবাসীকে অনুরোধ জানাব- আপনারা যা করবেন জেনেশুনে, বুঝে করবেন। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে না জেনে না বুঝে কোনো ধরনের লাইক, কমেন্টস করবেন না, ডিজিটাল নিরাপত্তা আইনে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়- এমন কিছু করবেন না। কারণ আপনাদের লাইক, শেয়ার, কমেন্টস কিংবা ভিডিও কনটেন্ট প্রচারে আরও অনেক মানুষ বিভ্রান্ত হবে৷ অনেক ভুল তথ্য ছড়িয়ে পড়বে৷

Tags: র‌্যাব
Previous Post

রাশিয়া গেলেন বিমান বাহিনী প্রধান

Next Post

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ১১২ রোগী

Next Post
ডেঙ্গু রোগীর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ১১২ রোগী

ঢাকা সামিট ২০২১ লোগো, ২২ অক্টোবর, শাহীন হল, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এসএসসি ব্যাচ-১৯৮৬ বাংলাদেশ’র প্রথম ঢাকা সামিট শুক্রবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT