বিএসজেএ প্রাণ-ফ্রুটো মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এটিএন নিউজ। ফাইনালে তারা ৪ উইকেটে হারিয়েছে গাজী টিভিকে। এর আগে সেমিফাইনালে এটিএন নিউজ যমুনা টেলিভিশনকে এবং গাজী টিভি ঢাকা ট্রিবিউনকে হারায়।
মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে ফাইনালে প্রথমে ব্যাট করে গাজী টিভি সংগ্রহ করে ৫৯ রান। জবাবে ১ উইকেট হারিয়েই টার্গেট ছুঁয়ে ২৪ দলের ক্রিকেট উৎসবের শিরোপা জয় করে এটিএন নিউজ।
ফাইনালের সেরা পারফর্মার নির্বাচিত হন এটিএন নিউজের রানা।
ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল, বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম এবং পরিচালক জালাল ইউনুস।






