বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন বিএসজেএ আন্তঃহাউজ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ট্রিবিউন। ফাইনালে চ্যানেল টুয়েন্টি ফোরকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে তারা।
এর আগে সেমিফাইনালে ঢাকা ট্রিবিউন জাগো নিউজকে এবং চ্যানেল টুয়েন্টি ফোর একুশে টেলিভিশনকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
টুর্নামেন্টের ফেয়ার-প্লে ট্রফি জিতেছে জাগো নিউজ। সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন চ্যানেল টুয়েন্টি ফোরের সাদমান সাকিব।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি।









