চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিজানুরে ম্লান আশরাফুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:46 অপরাহ্ন 01, এপ্রিল 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

বিকেএসপিতে ম্যাচ মানেই আশরাফুলের সেঞ্চুরি! যেন নিয়মই বানিয়ে ফেলেছেন এবারের ঢাকা প্রিমিয়ার লিগে। ভেন্যুটিতে শেষ সাত ইনিংসের চারটিতে সেঞ্চুরি। তবে দল জিতেছে খুব কম সময়ই। রোববার তার হ্যাটট্রিক সেঞ্চুরির দিনে কলাবাগানও দেখেছে হ্যাটট্রিক হার। ৬ উইকেটের জয়ে অবনমন এড়ানোর লড়াইয়ে টিকে থাকল ব্রাদার্স।

ব্রাদার্সের ওপেনার মিজানুর রহমানের ১০৪ বলে ১১৫ রানের ঝড়ো ইনিংসে কাছে ম্লান হয়েছে আশরাফুলের ১৩৭ বলে ১০২ রানের ধীরগতির ইনিংসটি।

রেলিগেশন পর্বের ম্যাচে কলাবাগানের দেয়া ২৫৩ রানের লক্ষ্য ব্রাদার্স টপকে যায় ৪৪.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে।

বৃহস্পতিবার বিকেএসপিতে রেলিগেশনের শেষ ম্যাচে ব্রাদার্সের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক। দু’দলের পয়েন্ট সমান ১০। যারা হারবে, নেমে যাবে প্রিমিয়ার লিগ থেকে। আগামী বছর তাদের খেলতে হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগে। আর রেলিগেশন পর্ব খেলার আগেই অবনমন নিশ্চিত হয়ে যায় কলাবাগানের। ৪ পয়েন্ট নিয়ে রেলিগেশনে খেলতে নামা কলাবাগান দুটি ম্যাচেই হেরেছে।

ম্যাচে প্রথম ইনিংস পর্যন্ত সবটুকু আলো কেড়ে রেখেছিলেন মোহাম্মদ আশরাফুল। প্রথম ব্যাটসম্যান হিসেবে ঐতিহ্যবাহী ঢাকা লিগে তুলে নিয়েছেন সেঞ্চুরির হ্যাটট্রিক। এবারের আসরে ১৩ ম্যাচে পেলেন পঞ্চম সেঞ্চুরি। যার মাধ্যমে ১৯৯৯-২০০০ মৌসুমে করা পাকিস্তানি রিক্রুট জহুর এলাহীর (পাঁচটি) রেকর্ডে ভাগ বসিয়েছেন। সেই সঙ্গে চলতি লিগের সর্বোচ্চ রানও এখন আশরাফুলের।

 

মৌসুমে নিজেদের শেষ ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রের এই ব্যাটসম্যান ইনিংসের শেষ বলে চার মেরে হ্যাটট্রিক সেঞ্চুরি পূর্ণ করেন। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচটিতে ১০২ রানে অপরাজিত থাকেন আশরাফুল। ১৩৭ বলের ইনিংসে ছিল ১০টি চারের মার। আবাহনীর ওপেনার এনামুল হক বিজয়ের সর্বোচ্চ ৬৬০ রান টপকে আশরাফুলের রান এখন ৬৬৫।  এনামুলের চেয়ে এক ম্যাচ কম খেলেছেন আশরাফুল।

আশরাফুলের সেঞ্চুরি ও ওয়ালিউল করিমের ৭৯ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৩ উইকেটে ২৫২ রান তোলে কলাবাগান।

মাঝারি লক্ষ্য ছোট বানিয়ে ফেলেন ব্রাদার্সের ওপেনার মিজানুর। শুরু থেকেই আক্রমণাত্মক থেকে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। মাত্র ৮৫ বলে পৌঁছান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। ১১৫ রান করে থামেন ডানহাতি এ ব্যাটসম্যান। ইনিংসে ছিল ১১টি চার ও ছটি ছক্কার মার। ইয়াসির আলী ৪৫ ও নাজমুল সাদাত ৩২ রানে অপরাজিত থেকে ব্রাদার্সের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

Tags: আশরাফুলমিজানুরলিড স্পোর্টস
Previous Post

চলতি বছরেই রণবীর-দীপিকার বিয়ে, চলছে কেনাকাটা

Next Post

বক্স অফিসে ঝড় তুলছে টাইগারের ‘বাঘি ২’

Next Post

বক্স অফিসে ঝড় তুলছে টাইগারের ‘বাঘি ২’

আইসিইউতে বীর প্রতীক হামিদুল হক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT