চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিউজিক্যাল চেয়ার ঘুরে ফের সাকিবই বিশ্বসেরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 অপরাহ্ন 21, মার্চ 2017
in স্পোর্টস
A A

আইসিসির টেস্ট অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আসনটি নিয়ে সাকিব আল হাসান ও রবিচন্দ্রন অশ্বিনের মাঝে যেন মিউজিক্যাল চেয়ার খেলা চলছে। এ সপ্তাহে সাকিব তো পরের সপ্তাহে অশ্বিন; তবে কলম্বো টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ঘুরে ফিরে বিশ্বসেরার মুকুটটি এসে বসেছে সাকিবের নামের পাশেই। সাকিব এখন তিন সংস্করণেই শীর্ষে। ওয়ানডে এবং টি-টুয়েন্টির অলরাউন্ডারের তালিকায় আগে থেকেই শীর্ষে ছিলেন টাইগার তারকা।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে অশ্বিনের ব্যর্থতায় দুই সপ্তাহ আগে শীর্ষে উঠেছিলেন সাকিব। গল টেস্টে নিজের ব্যর্থতায় সপ্তাহ ঘোরার আগেই আসন ছেড়ে দিতে হয়েছিল তাকে। এবার যখন ফিরলেন, তখন ধামাকা পারফরম্যান্স দিয়েই। পি সারায় ব্যাটে-বলে অনন্য সাকিবে ভর করেই যে শততম টেস্টে জয়ের পথটা সহজ হয়ে গিয়েছিল বাংলাদেশের।

টেস্ট অলরাউন্ডারের রাজত্বের মুকুট ফিরে পাওয়ার সংবাদটি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আইসিসি। পি সারায় দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট আর প্রথম ইনিংসে শতক; সেটিই সাকিবকে বসিয়ে দিল শীর্ষে।

আইসিসির সপ্তাহ আগের তালিকায় ৩৮ রেটিং পয়েন্ট হারানো সাকিবের পয়েন্ট ছিল ৪০৩। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের পর রেটিং পয়েন্ট বেড়েছে ২৮। তাতে সাকিবের পয়েন্ট এখন ৪৩১! দুইয়ে থাকা অশ্বিনের রেটিং পয়েন্ট ৪০৮! আর তিনে আরেক ভারতীয় রবীন্দ্র জাদেজার রেটিং পয়েন্ট ৩৮৭!

টি-টুয়েন্টিতে অলরাউন্ডারের তালিকায় শীর্ষে থাকা সাকিবের রেটিং ৩৪৭। দ্বিতীয় স্থানে থাকা ম্যাক্সওয়েলের সংগ্রহ ৩৪২ পয়েন্ট। আর ওয়ানডেতে বেঙ্গল টাইগারের রেটিং ৩৭৭। দ্বিতীয় স্থানে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবীর সংগ্রহ ৩৪৯ পয়েন্ট।

রিপোর্টটি দেখতে নিচে ক্লিক করুন:

Tags: সাকিব আল হাসান
Previous Post

আদালত অবমাননা: চার সচিবসহ ১১ জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল

Next Post

দু’শ জনকে পেছনে ফেলে নায়িকা পরীমনি

Next Post
‘স্বপ্নজাল’ ছবির নায়ক ইয়াশ রোহান, পরিচালক গিয়াসউদ্দিন সেলিম আর নায়িকা পরীমনি

দু’শ জনকে পেছনে ফেলে নায়িকা পরীমনি

বাংলাদেশে এলো ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার গ্যালাক্সি এ-৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT