চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের মৃত্যুতে ‘খুশি’ ছিলেন টাইসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2022
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদার, বক্সিং রিংয়ে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বকনিষ্ঠ হেভিওয়েট বক্সার হিসেবে চ্যাম্পিয়ন, ইতিহাসই গড়েছিলেন মাইক টাইসন। শৈশবে মায়ের কারণে ঠিকমতো ঘর থেকে বের হতে পারতেন না মার্কিন কিংবদন্তি। কৈশোরে মাকে হারানো তাই জীবনের সেরা ঘটনা মনে করেন টাইসন।

যুক্তরাষ্ট্রের আয়রনম্যান খ্যাত টাইসন সাক্ষাৎকারে মাকে নিয়ে কথা বলতে গিয়ে অবাক করা এমন মন্তব্য করেছেন।

‘আমার সাথে ঘটে যাওয়া সেরা জিনিসগুলোর মধ্যে মায়ের মৃত্যু অন্যতম। মা থাকলে আমাকে আজীবন বাচ্চাদের মতো হয়ে থাকতে হতো। কখনো রাস্তায় নামতে পারতাম না। বক্সার হিসেবে দাঁড়াতেই পারতাম না।’

টাইসন মাত্র ১৬ বছর বয়সে মাকে হারান। মা লরনা টাইসন ১৯৮২ সালে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। তার মাত্র তিন বছরের মাথায় সর্বকনিষ্ঠ বক্সার হিসেবে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েন টাইসন।

টাইসন শৈশবে যুক্তরাষ্ট্রের ব্রাউনসভিলে, ব্রুকলিন, নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় বেড়ে ওঠেন। একাধিকবার আক্রমণাত্মক আচরণের জেরে যেতে হয়েছে জেলে। যা পরবর্তীতে বক্সার হিসেবে সফল হতে ভীষণভাবে সাহায্য করেছিল।

‘মা ছিল প্রেমময়। কিন্তু তিনি আমার ব্যাপারে বেশ আক্রমণাত্মক ছিলেন। প্রচুর মদ্যপান করতেন। তার অনেক ছেলেবন্ধু ছিল। মাঝে মাঝেই তার ছেলেবন্ধুরা এসে মাতাল হয়ে জিনিসপত্র ভাংচুর করত। সেই সময়ে আমি তাদের পকেট থেকে টাকা চুরি করতাম। মায়ের মৃত্যু আমার জন্য মঙ্গলজনক ছিল বলা যায়।’

Tags: বক্সিংযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

সীমা লঙ্ঘন করবেন না, বিদেশি কূটনীতিকদেরকে পররাষ্ট্র সচিব

Next Post

কাশিমপুর কারাগারে এক নারী হাজতির মৃত্যু

Next Post
কাশিমপুর কারাগারে এক নারী হাজতির মৃত্যু সংবাদ বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

কাশিমপুর কারাগারে এক নারী হাজতির মৃত্যু

ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের ভিড়, খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

সকালের টিকেট কাউন্টারে এলো দুপুরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT