চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়াকে খালাস দিয়ে হাইকোর্টের আদেশ বাতিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:01 পূর্বাহ্ন 14, জুন 2015
in অন্যান্য, আদালত
A A

দুর্নীতি মামলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। দুদকের আইনজীবীরা বলেছেন, এর ফলে জজ আদালত মায়াকে ১৩ বছরের যে কারাদণ্ডাদেশ দিয়েছিলেন তা বহাল থাকলো। তবে হাইকোর্টে আবার শুনানিও করতে বলেছেন সর্বোচ্চ আদালত।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণ হওয়ায় ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক আমলে ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি দুই ধারায় মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়াকে ১৩ বছরের কারাদণ্ড এবং ৫ কোটি টাকার অর্থদণ্ডের আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত।

ওইসময় পলাতক থাকলেও পরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া।

শুনানি শেষে ২০১০ সালের ২৭ অক্টোবর মায়াকে খালাস দিয়ে রায় দেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ। আদালতের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করে দুর্নীতি দমন কমিশন।

রোববার মায়াকে দেয়া হাইকোর্টের খালাসের আদেশ বাতিল করেন প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের আপির বিভাগ।

এরকম আরো কয়েকটি দুর্নীতি মামলার মতো এ মামলাতেও আবারো হাইকোর্টে শুনানি হবে।

আইনজীবীরা জানিয়েছেন, নতুন কোনো আদেশ না হওয়া পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামিন বহাল থাকবে।

দুদকের আইনজীবী এডভোকেট খুরশীদ আলম বলেন, দুদক একটি লিভ টু আপিল করেছিলো। সেটা অনেকদিন তালিকায় ছিলো। আজকে তার শুনানি হয়েছে। আপিল বিভাগ দুদকের আপিল মঞ্জুর করেছেন।

তিনি আরো বলেন, আদালত মায়াকে দেয়া হাইকোর্টের বেকসুর খালাসের অাদেশ বাতিল করেছেন। হাইকোর্ট এ মামলা মহিউদ্দীন খান আলমগীরের মামলাটির মতো সমাধান দেওয়ায় আপিল বিভাগ দুটি মামলাকে ভিন্ন বলে সবক্ষেত্রে পূর্ব সমাধান প্রযুক্ত হবে না বলে রায়ে উল্লেখ করেছেন।

Tags: দুদকদুর্নীতি মামলা
Previous Post

কক্সবাজারে বিজিবি ও মিয়ানমার বিজিপির পতাকা বৈঠক

Next Post

শহীদদের শ্রদ্ধা জানিয়ে কাজ শুরু নতুন বিমান বাহিনী প্রধানের

Next Post

শহীদদের শ্রদ্ধা জানিয়ে কাজ শুরু নতুন বিমান বাহিনী প্রধানের

ইউরোতে হ্যাটট্রিকময় রাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT