চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহির সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন স্বামী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 23, মে 2021
in বিনোদন
A A
প্রেমিক যুগল প্রকৃতির মাঝে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহিয়া মাহি তার পাঁচ বছরের সংসারে ভাঙ্গনের ইঙ্গিত দিয়েছেন এক ফেসবুক স্ট্যাটাসে। সে সূত্র ধরেই কথা হয় তার স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে।

চ্যানেল আই অনলাইনকে অপু জানিয়েছেন, মাহির সঙ্গে বিচ্ছেদ হচ্ছে। তিনি বলেন, এখনো তারা স্বামী স্ত্রী। আইনিভাবে ছাড়াছাড়ি হয়নি। তবে শিগগির আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।

রোববার বিকেলে মুঠোফোনে পারভেজ মাহমুদ অপু বলেন, পরিষ্কার করে বলছি ‘আমরা একসঙ্গে আর থাকতে পারছি না। দুজনের কিছু জায়গায় মিলছে না। মতের অমিল হচ্ছে, এজন্য একসঙ্গে থাকা সম্ভব হচ্ছে না। সেজন্য আমরা আলাদা হয়ে যাচ্ছি।’

তবে মাহিয়া মাহির সঙ্গে সম্পর্ক এখনো ভালো আছে স্পষ্ট জানান স্বামী পারভেজ মাহমুদ অপু। তার কথা, ‘আমরা আলাদা থাকিনি। একসঙ্গে যাওয়া আসা, কথা আছে। রোজার সময় আমাকে নিয়ে সে ফেসবুকে ছবিও পোস্ট করেছে। তবে আমরা আলাদা হয়ে যাচ্ছি। পরিবার জানিয়েছে, সংসার যেহেতু আমাদের, সিদ্ধান্তটাও যেন আমরাই নিই। তাই একসঙ্গে থাকা বা না থাকার সিদ্ধান্ত আমার।’

“তাই আল্টিমেট সিদ্ধান্ত মাহির সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে” বলে জানান মাহির স্বামী পারভেজ মাহমুদ অপু।

মাহির সংসার ভাঙ্গনেরগুঞ্জন অনেক দিনের। তবে সবসময় তিনি বলেছেন, দাম্পত্যজীবনে সুখে আছেন। শনিবার মধ্যরাতে মাহি অবশ্য ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন: এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।

২০১৬ সালের ২৪ মে মাহিয়া মাহির বিয়ে হয় সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে।

Tags: অপুডিভোর্সতারকানায়িকামাহিলিড বিনোদনসিনেমাস্বামী
Previous Post

জামিন পেয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম

Next Post

কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম

Next Post
সাংবাদিক রোজিনা ইসলাম কারাগার থেকে মুক্তি পেয়ে ফুলের তোড়া নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম

দুই উইকেট তুলে স্বস্তিতে টাইগাররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT