চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদুল হকের গল্পে এবার আসছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:29 অপরাহ্ন 17, ডিসেম্বর 2017
in বিনোদন
A A

মাহমুদুল হকের লেখা আমার ভীষণ পছন্দ। তার দেখার চোখ, গল্প বলার ভঙ্গিতে আমি মুগ্ধ। তার জন্মদিনে শ্রদ্ধা জানাতেই ১৬ ডিসেম্বর তার গল্পেই মুক্তি দিয়েছি শর্টফিল্ম ‘কালো মাফলার’। -বিজয় দিবসে ‘কাউন্টার সিনেমা’ নামের একটি ইউটিউব চ্যানেলে মুক্তিযুদ্ধ নির্ভর মাহমুদুল হকের গল্প অবলম্বনে নির্মিত নিজের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে চ্যানেল আই অনলাইনকে বলছিলেন তরুণ নির্মাতা পার্থিব রাশেদ।

মুক্তিযুদ্ধ নির্ভর শর্টফিল্ম করতে কেন মাহমুদুল হককে বেছে নিলেন?-এমন প্রশ্নে পার্থিব রাশেদ বলেন, মুক্তিযুদ্ধ মানেই যে শুধু গোলাগুলি এরকমটি কিন্তু নয়। আমি চেয়েছি মুক্তিযুদ্ধকে ঘিরেই অন্যরকম একটা ক্ষত’র গল্প দেখাতে। মাহমুদুল হকের ‘কালো মাফলার’-এ এমনটা আমি খুঁজে পেয়েছি। তাছাড়া মাহমুদুল হককে শর্টফিল্ম করার জন্য বেছে নেয়ার আরেকটা কারণ হল, তার একটি গল্পে আমার ফুল লেন্থ সিনেমা বানানোর ইচ্ছে আছে। আর পূর্ণদৈর্ঘ্য বানানোর আগে এটাকে এক ধরনের হাত মশক বলা যেতে পারে।

বাংলা সাহিত্যের অন্যতম প্রভাবশালী কথাসাহিত্যিক মাহমুদুল হক। জীবন আমার বোন, কালো বরফ এবং অনুর পাঠশালার মতো কালজয়ী উপন্যাসের রচয়িতা তিনি। তার কোন গল্প বা উপন্যাস থেকে সিনেমা করবেন?-এ বিষয়টি না বললেও ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করে দিয়েছেন বলে জানান নির্মাতা। এখন চিত্রনাট্য তৈরিতে ব্যস্ত রয়েছেন তিনি।

অন্যদিকে সদ্য ইউটিউবে মুক্তি পাওয়া ‘কালো মাফলার’ স্বল্পদৈর্ঘ্যটিতে দেখা যায় দুই ভাইয়ের কথোপকথন। ছোটভাই মুক্তিযোদ্ধা। যুদ্ধের সময়ের এক রাতে বিশেষ এক প্রয়োজনে বাড়িতে আসে। ঢাকায় একটা গেরিলা অপারেশন করতে চায় তারা। এজন্য কিছু খোঁজ খবর নেওয়া, কয়েকটি গ্রেনেড এবং একটি সাংকেতিক চিঠি রাখতে আসে ভাইয়ের কাছে। এগুলো নিয়ে দুভাইয়ের কথোপকথনে উঠে এসেছে মুক্তিযুদ্ধকালীন ঢাকা শহরের চিত্র। বাড়ি থেকে চলে যেতে গিয়ে পাড়ার লোকজনের হাতে মারা পড়ে ছোটভাই। এটা দেখে আসে বাবা। বাবার কাছে একথা শুনে বড়ো ভাই বুঝতে পারে তার মুক্তিযোদ্ধা ছোট ভাইকেই চোর ভেবে মেরে ফেলেছে পাড়ার লোক। অতঃপর গ্রেনেডের ঝোলাটা হাতে নিয়ে বের হয়ে যায় বড়ো ভাই। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনোয়ার আনার, শাওন শাহ ও আতিক রহমান।

Tags: মাহমুদুল হক
Previous Post

‘স্মৃতির বাড়ি’ নিয়ে আবেগাপ্লুত অর্ষা

Next Post

কলকাতায় বিজয় উৎসবের তৃতীয়দিন

Next Post
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উপর বক্তৃতা দিচ্ছেন একজন বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতায় বিজয় উৎসবের তৃতীয়দিন

তামিমের ব্যাটে ঝড় না উঠলেও খেলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টেন ক্রিকেট: কুঁড়িতেই শেষ নাকি ভবিষ্যৎ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT