চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদা’র কললিস্টে স্কুল থেকে এসএমএস পাঠানোর প্রমাণ নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 অপরাহ্ন 07, জুন 2016
in বাংলাদেশ
A A

পুুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর ফোনের
কললিস্টেও তাদের ছেলের স্কুল থেকে কোনো এসএমএস পাঠানোর প্রমাণ পায়নি পুলিশ।
মিতুর ফোনটি এখনো পাওয়া না গেলেও অপারেটরের কললিস্ট পরীক্ষা করে স্কুল
কর্তৃপক্ষের কোনো এসএমএস’র হদিস মেলেনি।

প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী ঘটনার দিন স্কুল কর্তৃপক্ষের এসএমএস পেয়ে ১৫ মিনিট আগে মিতু ছেলেকে নিয়ে বাসা থেকে বেরিয়েছিলেন। তবে প্রতিবেশীদের এমন দাবি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ নাকচ করে দেয়। স্কুল থেকে এসএমএস না দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ধারণা করা হয়েছিল, খুনিরা হয়তো বিভ্রান্তি তৈরি করার জন্য স্কুলের নামে এসএমএস পাঠিয়েছে। এমন সন্দেহ এবং অন্যান্য বিষয় তদন্তের জন্য পুলিশ মিতুর মোবাইল ফোনের কললিস্ট সংগ্রহ করে। মঙ্গলবার দুপুরে কললিস্ট গোয়েন্দাদের হাতে আসে।

সিটিজি নিউজে প্রকাশিত খবর অনুযায়ী, সিএমপি কমিশনার ইকবাল বাহার জানান, “মিতুর ফোনের কললিস্ট অপারেটরের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে, সেখানে স্কুল সংক্রান্ত কোন এসএমএস-ই আসার প্রমাণ নেই এমনকি প্রতিবেশিদের ফোনেও কোন এসএমএস আসেনি।”

কেন এসএমএসর বিষয়টি এভাবে ছড়িয়ে পড়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে এবং মিতুর মোবাইল ফোনটি এখনো পাওয়া যায়নি বলেও জানান তিনি।

রোববার সকালে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে এসে বাসার অদূরে জিইসি মোড়ে তিন মোটর সাইকেল আরোহী দুর্বৃত্তের হাতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছিলো ছেলে আক্তার মাহমুদ মাহিরের স্কুল থেকে গাড়ীর সময় ২০ মিনিট এগিয়ে আনা হয়েছে বলে এসএমএস দেওয়া হয়েছিলো। মিতুর পরিবারের পক্ষ থেকে ঢাকায় সাংবাদিকদের একই কথা বলা হয়েছিল।

তবে মাহিরের স্কুল চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের জুনিয়র শাখার সমন্বয়ক ইয়াসমিনা হক আগেই জানিয়েছিলেন, স্কুলের শিডিউল সংক্রান্ত কোন এসএমএম তারা অভিভাবকদের পাঠাননি, রোববারে স্কুলে প্রবেশের সময় ৭টা ২০ মিনিট এবং সাড়ে ৭টা থেকে স্কুলের কার্যক্রম শুরু হয়, এটা রোববারের পূর্ব নির্ধারিত শিডিউল।

Tags: চট্টগ্রাম-পুলিশ সুপারবাবুল আক্তার
Previous Post

মা-বাবা আর নেই, জানে না স্নেহা

Next Post

দাপট দেখিয়ে হারলো মামুনুলরা

Next Post

দাপট দেখিয়ে হারলো মামুনুলরা

পাত্রী খুঁজছেন তাসকিন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT