চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহর ব্যাটে তাকিয়ে বাংলাদেশ

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
9:28 অপরাহ্ন 07, জুলাই 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথমদিন শেষে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রান তুলেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ ৫৪ ও তাসকিন আহমেদ ১৩ রানে অপরাজিত আছেন। আলোক স্বল্পতায় খেলা কম হয়েছে ৭ ওভার।

খারাপ অবস্থা থেকে বাংলাদেশ ইনিংস টেনে তুলে শেষবেলায় আউট হয়েছেন লিটন দাস। ৫ রানের জন্য করতে পারেননি নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি।

টেস্টে লিটনের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৯৪। সেদিনও সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেছিলেন। হারারেতে আরও একবার নার্ভাস নাইনটিজে গিয়ে আউট। ১৪৭ বলে ১৩টি চারের সাহায্যে ৯৫ রানে থামেন তিনি।

চাপের মধ্যে ব্যাট করতে নামলেও লিটন শুরু থেকেই ছিলেন বেশ সাবলীল। সহজাত ব্যাটিং দিয়ে যাচ্ছিলেন টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দিকে। প্রথমদিনের খেলাও খুব একটা বাকি ছিল না। এমন সময়ে পেসার ডোনাল্ড ত্রিপানোকে উপহার দিয়ে আসেন দিনের সবচেয়ে মূল্যবান উইকেটটি।

তাতে ভাঙে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে সপ্তম উইকেটে ১৩৮ রানের দারুণ জুটিটি। লিটনের বিদায়ের পরপর সাজঘরে ফিরে যান মেহেদী হাসান মিরাজও।বাংলাদেশের ক্রিকেটার লিটন ব্যাট হাতে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম সেশনে ৩ উইকেট। দ্বিতীয় সেশনেও তাই। দুই সেশনে তিনটি করে উইকেট হারানো বাংলাদেশ তৃতীয় সেশনে হারায় আরও দুটি উইকেট।

শুরুর বিপর্যয়ের মধ্যে মুমিনুল হক একাই টানছিলেন দলকে। ব্যক্তিগত ৭০ রানে আউট হন বাংলাদেশ অধিনায়ক।

মুশফিকুর রহিম ১১, সাকিব আল হাসান ৩ ও মুমিনুল ফিরেছেন ৭০ রানের ইনিংস খেলে। লাঞ্চ বিরতির পর মুশফিক আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে এলবিডব্লিউ হন। মুজারাবানির বল লাগে মি. ডিপেন্ডেবলের থাই প্যাডে।

টেলিভিশন রিপ্লেতে দেখা যায় স্টাম্পের উপর দিয়েই যেত বল। আম্পায়ারের সিদ্ধান্তে অবাক হয়েছেন মুশফিকও। কিন্তু রিভিউ না থাকায় মেনে নিতে হয়।

পরের ওভারে সাকিব ক্যাচ দেন উইকেটের পেছনে। জোড়া ধাক্কায় চাপে পড়ে বাংলাদেশ। একাই লড়ে যাওয়া মুমিনুলের আউটে বিপদ আরও বাড়ে।

সকালে শুরুর জোড়া ধাক্কা সামলে নিয়েছিলেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। জুটি গড়ে বাংলাদেশকে দেখাচ্ছিলেন পথ। সেই লড়াই খুব দীর্ঘ হয়নি। লাঞ্চ বিরতির খানিক আগে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান সাদমান।বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

তাদের তৃতীয় উইকেট জুটিতে আসে ৬০ রান। রিচার্ড এনগ্রাভার ইনসুইং ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা ব্রেন্ডন টেলরের তালুতে ক্যাচ দেন সাদমান। আউট হওয়ার আগে বাঁহাতি ওপেনার ৬৪ বলে চারটি চারের সাহায্যে করে যান ২৩ রান।

সকালে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের টপঅর্ডার। ব্লেসিং মুজারাবানির পেস-বাউন্স সামলাতে হিমশিম খেতে হয়েছে ব্যাটসম্যানদের। ওপেনার সাইফ হাসান বোল্ড হয়ে ফেরেন শূন্য রানে। তিনে নেমে নাজমুল হোসেন শান্ত ২ রানের বেশি করতে পারেননি। মুজারাবানির বলেই তৃতীয় স্লিপে ক্যাচ দেন এ বাঁহাতি। বাংলাদেশের সংগ্রহ তখন ৮ রান।

মুজারাবানি তিনটি, ভিক্টর নুয়ানচি ও ত্রিপানো নেন দুটি করে উইকেট।

Tags: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজমাহমুদউল্লাহমুমিনুললিড স্পোর্টসসাদমান
Previous Post

সড়ক-মহাসড়কে মোটরসাইকেল কি মৃত্যুযানে পরিণত হচ্ছে?

Next Post

‘পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া ফোন ৩০ হাজার টাকায় বিক্রি’

Next Post
পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া ফোন ৩০ হাজার টাকায় বিক্রি. Channel i News - চ্যানেল আই নিউজ

'পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া ফোন ৩০ হাজার টাকায় বিক্রি'

শাহরুখ খানের সঙ্গে সায়রা বানু একা, আন্তরিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সায়রা বানু একা, ছেলের মতো পাশে শাহরুখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT