চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহর ব্যাটে চোখ রাখার দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:07 অপরাহ্ন 09, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
মাহমুদউল্লাহকে শুভেচ্ছা জানাচ্ছেন হার্শা ভোগলে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে সিরিজের শেষ দুটি টি-টুয়েন্টি ম্যাচে সবার চোখ থাকবে মাহমুদউল্লাহ রিয়াদের দিকে। সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর ঘোষণার পর নিশ্চয়ই সাইলেন্ট কিলারের ব্যাটে আসা প্রতিটি বলের দিকে চোখ রাখবেন তাঁর ভক্তরা।

বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি। বাংলাদেশের সিরিজ বাঁচানোর ম্যাচ এটি।

১২ অক্টোবর হায়দরাবাদে বাকি ম্যাচটি খেলেই এপিটাফ টানা হবে মাহমুদউল্লাহর টি-টুয়েন্টি ক্যারিয়ারের। বিদায়ী টেস্টে দেড়শ রানের আলো ঝলমলে ইনিংস খেলেছিলেন। টি-টুয়েন্টির বিদায়বেলায় বাংলাদেশকে কেমন ইনিংস উপহার দেন সেটিই দেখার।

২০১৯ সালে দিল্লিতেই প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টি-টুয়েন্টিতে জয় পেয়েছিল বাংলাদেশ। শিবম দুবেকে মিড উইকেট দিয়ে পুল করে ছক্কা মেরে ফিনিশার হিসেবে জয় নিশ্চিত করেছিলেন মাহমুদউল্লাহ।

মঙ্গলবার অবসর ঘোষণার পর তিনি বলেন, ‘বিদায় বেলায় আমার কোনো আফসোস নেই। সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে, এটাই সঠিক সময় নিজেকে থামানোর। আমি আগে থেকেই ভেবে এসেছি, এখানেই এই ঘোষণা দেবো। আমি ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করব।’

মাহমুদউল্লাহ স্মরণ করেন ক্যারিয়ারের সেরা সময় শ্রীলঙ্কার নিধাস ট্রফির সেমিফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত সেই অনবদ্য ইনিংস দুটি কথা, ‘ক্যারিয়ারে কতটা সফল হয়েছি তা আমি বলতে পারব না। তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। অনেক সময় সফল হয়েছি, অনেক সময় হইনি। তবে এসব নিয়ে এখন আর ভাবছি না।’

‘সবচেয়ে হতাশাজনক ২০১৬ সালে, বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে সেই ম্যাচ ( বিশ্বকাপে ২ বলে ১ রানের সমীকরণ মেলাতে না পারা) জেতাতে না পারা। সেই ম্যাচটি জীবনের বাকবদল বলতে পারেন। সেখান থেকে বড় শিক্ষা নিয়েছিলাম। এ ছাড়া সেরা মুহূর্ত সম্ভবত নিধাস ট্রফি, যে ম্যাচটা জিতেছিলাম।’

Tags: অবসরটি-টুয়েন্টি সিরিজদিল্লিবাংলাদেশ-ভারতমাহমুদউল্লাহ রিয়াদলিড স্পোর্টস
Previous Post

দূর্গাপূজায় পোশাক কারখানা কয়দিন বন্ধ?

Next Post

নেটফ্লিক্সে আসছে ‘ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিচিউড’ সিরিজ

Next Post
অস্কারজয়ী অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ডের ছবি, যিনি 'ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিচিউড' সিরিজে অভিনয়. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটফ্লিক্সে আসছে 'ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিচিউড' সিরিজ

ইংল্যান্ডের ক্রিকেটার রুট শততম ইনিংসে চারটি চার হাঁকালেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক সেঞ্চুরিতে চার তারকাকে পেছনে ফেললেন রুট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT