চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহর চিন্তায় টপ অর্ডারের ব্যাটিং

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
6:32 অপরাহ্ন 22, নভেম্বর 2016
in স্পোর্টস
A A

টপ অর্ডারের ব্যাটিং নিয়ে বেশ চিন্তার মধ্যে রয়েছেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। জানালেন; টপ অর্ডার ব্যাটিংটা একটু নিয়ে চিন্তিত।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মাহমুদউল্লাহ বলেন: হ্যাঁ, অবশ্যই চিন্তিত। কারণ যেহেতু এখন আমরা টুর্নামেন্টের আরো ভেতরে যাচ্ছি। টপ অর্ডার ব্যাটিংটা একটু নিয়ে চিন্তিত। বেশ কয়েকটা ইনিংসে আমরা পরিবর্তন করেছি কিন্তু কোনোটাই কাজ হচ্ছে না। তবে আমি এখনো আশাবাদী, একটা ম্যাচে যদি আমরা ভালো একটা ফ্ল পাই তাহলে টপ অর্ডার ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসটা বাড়বে।

স্পিন খেলা কঠিন ছিল কি না এমন প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ বলেন: না, আমার কাছে মনে হয় না। উইকেটটা ভালো ছিল। আমরা কাজে লাগাতে পারিনি।  আমাদের মনে হয় আরো আক্রমণাত্মক থাকা উচিত। কারণ প্রথম ছয় ওভার অনেক গুরুত্বপূর্ণ। আজকে যেরকম উইকেট ছিল, ১৬০ রানের উইকেট ছিল।

দুইটা ম্যাচেই রংপুরের কাছে হারলেন,  রংপুর কি আপনাদের দুর্বল দিকগুলো জানে কি না এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন:  আমার মনে হয় আজকে প্রথম ব্যাপার যেটা, উইকেট ভালো ছিল। ওরা ভালো বল করেছে। এটা ওদের শক্তি। কোন স্পিনারকে কীভাবে খেলতে হবে, কোন গ্যাপে খেললে ভালো হবে, ওটা হয়তো আমরা করতে পারিনি। তবে ওরা খুব ভালো বোলিং করেছে।

রংপুরের সঙ্গে আগের ম্যাচে ৪৪ রানে অলআউট, আজকে কি ওটা মাথায় ছিল, মাহমুদউল্লাহ বললেন: ওটা তো ছিলই। যেদিন রংপুরের সঙ্গে আমরা সর্বনিম্ন রানে অলআউট হই, তো আমি একটা কথা বলেছিলাম, বিষয়টা যেন আমরা না ভুলি, মনে রাখলেই ভালো। তাহলে হয়তো বা আমরা শিক্ষা নিতে পারব। যদি ভুলে যাই, একই ভুল হয়তো আবার করতে পারি। আজকে যদি আমরা ১৪০ প্লাস করতে পারতাম তাহলে হয়তো ভিন্ন কিছু হতে পারতো। অন্তত ওদের আটকানোর চেষ্টা করা যেত। আর আমাদের বোলিং ইউনিট তো খুব ভালো বোলিং করছে। ব্যাটিং ইউনিটে যদি আমরা আরেকটু ভালো হতে পারি তাহলে হয়তো আমাদের কম্বিনেশনটা আরো ভালো হবে।

যখন যেখানে যেভাবে খেলা দরকার সেভাবে পারছে না। না পারার কারণ কী? রিয়াদ বললেন:  না পারার কারণ খুব সহজ, মারতে যাচ্ছে আর আউট হয়ে যাচ্ছে। হিটার তো আমাদের খারাপ না। আন্দ্রে ফ্লেচার ভালো হিটার, রিকি উইসেলসও ভালো মারতে পারে। মজিদ শেষ দুই বছরে ভালো স্কোর করেছে, প্রিমিয়ার লিগে খুব ভালো ব্যাটিং করেছে। দুর্ভাগ্যক্রমে হয়তো ক্লিক করছে না। হাসান বেশ কয়েকটা ম্যাচে ভালো শুরু করেছিল, ক্যারি করতে পারেনি। আশা করি, ঠিক হয়ে যাবে সবকিছু।

এখন পর্যন্ত দলের অবস্থাটাকে কীভাবে রেট করতেছেন, মাহমুদউল্লাহ জানালেন, সো ফার আমরা বেশ ভালো খেলছি। কারণ সাত ম্যাচে আমরা পাঁচটা জয় পেয়েছি। আরো আমাদের পাঁচটা খেলা আছে। চেষ্টা থাকবে আরো দুই তিনটা ম্যাচ যদি আমরা জিততে পারি তাহলে ইনশাআল্লাহ্‌ খুব ভালো হবে। প্রথম পর্ব শেষে ভালো একটা অবস্থায় থাকতে পারব।

Tags: বিপিএল টি২০ ২০১৬
Previous Post

টস জিতে ব্যাটিংয়ে চিটাগং ভাইকিংস

Next Post

চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব মেয়র নিলে কোনো আপত্তি নেই: পাপন

Next Post

চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব মেয়র নিলে কোনো আপত্তি নেই: পাপন

স্থায়ী আইন না হলে ইসি পুনর্গঠন বির্তকের মীমাংসা হবে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT