চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাহমুদউল্লাহর অধিনায়কত্ব অনেকটা ধোনির মতো’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:08 অপরাহ্ন 09, নভেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

মাহমুদউল্লাহ রিয়াদের প্রশংসা করে ইরফান পাঠান বলেছেন, তার অধিনায়কত্ব অনেকটা মহেন্দ্র সিং ধোনির মতো। ভারতের সাবেক পেসারের মতে, ধোনির মতোই ঠাণ্ডা মাথায় দল পরিচালনা করেন মাহমুদউল্লাহ।

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার কারণে ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব পান মাহমুদউল্লাহ। তার নেতৃত্বেই ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি প্রথম জয় পায় বাংলাদেশ। দিল্লিতে প্রথম ম্যাচে স্বাগতিকদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় সফরকারীরা।

রাজকোটের দ্বিতীয় ম্যাচ ৮ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। তবে মাহমুদউল্লাহর প্রথম ম্যাচের ক্যাপ্টেন্সিতে এখনো ডুবে রয়েছেন ইরফান পাঠান।

টাইমস অব ইন্ডিয়াকে পাঠান ভাইদের ছোটজন বলেন, ‘আপনি যখন বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে ম্যাচ জিতবেন, তখন সেটা আপনার আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। ম্যাচের সময় মাহমুদউল্লাহ যেভাবে সবকিছু পরিবর্তন করেছেন তাতে একজন অধিনায়কের যেসব দুর্দান্ত গুণাবলী থাকে সেখানে সেটাই দেখা গেছে।’

পাঠানের আরও সংযোজন, ‘মাহমুদউল্লাহর অধিনায়কত্বের মধ্যে মহেন্দ্র সিং ধোনির একটি ইঙ্গিত ছিল। কারণ তিনি পাওয়ার প্লে-র পরে খণ্ডকালীন বোলারদের ব্যবহার করেছিলেন; যা প্রায়শই ধোনি কৌশল হিসাবে ব্যবহার করতেন।’

পাঠান যখন আগের ম্যাচ নিয়ে কথা বলেছেন, ঠিক তখন শেষ ম্যাচ নিয়ে কথা বলেছেন হরভজন সিং। রোববার নাগপুরে হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার সিরিজ নির্ধারণী ম্যাচ। হরভজনের বিশ্বাস, এই ম্যাচে বাংলাদেশের হয়ে মূল ভূমিকা পালন করতে পারেন মুশফিকুর রহিম।

হরভজন বলেন, ‘মুশফিকুর রহিম অনেক অভিজ্ঞ খেলোয়াড়, স্পিন এবং পেস উভয়ই বল খেলার দক্ষতাই তার আছে।’

Tags: ইরফান পাঠানধোনিবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরমাহমুদউল্লাহলিড স্পোর্টস
Previous Post

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৪শ’ কোটি টাকা: প্রধানমন্ত্রী

Next Post

অবশেষে আসছে হৃতিকের ‘কৃষ ৪’, বাজেট ২৫০ কোটি

Next Post

অবশেষে আসছে হৃতিকের ‘কৃষ ৪’, বাজেট ২৫০ কোটি

পোলানস্কির বিরুদ্ধে আবারও ধর্ষণের অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT