চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবতাবাদী উদার রাজনীতিবিদ ছিলেন মাহবুবুল হক শাকিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:50 অপরাহ্ন 08, ডিসেম্বর 2017
in শিল্প সাহিত্য
A A
বাংলাদেশের একজন মানবতাবাদী ও উদার রাজনীতিবিদ মাহবুবুল হক শাকিলের স্মরণসভা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিদেহী আত্মার শান্তি কামনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

স্মৃতিচারণ পর্বে বক্তারা মাহবুবুল হক শাকিলকে একজন মানবতাবাদী উদার রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেন। মিলাদ শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

শাকিলের পরম সুহৃদদের সংগঠন ‘মাহবুবুল হক শাকিল সংসদ’ এর পক্ষ থেকে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে মাহবুবুল হক শাকিল-এর সকল বন্ধু, সতীর্থ, সহযোদ্ধা, সহকর্মী, অগ্রজ-অনুজ, শুভাকাঙ্ক্ষীসহ অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন।

উল্লেখযোগ্যদের মধ্যে ঢাবি উপাচার্য, নোয়াখালী বিশ্ববিদ্যালয় উপাচার্য, কবি হাবীবুল্লাহ সিরাজী, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক ছাত্রনেতা মোল্লা আবু কাওসার, ইসহাক আলী খান পান্না, লিয়াকত শিকদার, আফজালুর রহমান বাবু, গোলাম কবির রব্বানী চিনু, এইচ এম মাসুদ দুলাল, শেখ সোহেল রানা টিপু, সাজ্জাদ সাকিব বাদশা, বদিউজ্জামান সোহাগ, রাসেদুল মাহমুদ। ছাত্রলীগের বর্তমান সভাপতি-সম্পাদকও সাধারণ সম্পাদক, ঢাবি শাখা সভাপতি-সম্পাদক, প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা খুরশিদ উল আলমসহ অসংখ্য মুসল্লী।

গত বছরের ৬ ডিসেম্বর রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁ থেকে মাহবুবুল হক শাকিলকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

১৯৬৮ সালের ২০ ডিসেম্বর টাঙ্গাইলে নানার বাড়িতে শাকিলের জন্ম। ময়মনসিংহ জিলা স্কুলের মেধাবী ছাত্র মাহবুবুল হক শাকিল ১৯৮৪ সালে এসএসসি পাশ করেন। আনন্দ মোহন কলেজে ভর্তি হবার পর যোগ দেন বাংলাদেশ ছাত্রলীগে।

১৯৮৬ সালে এইচএসসি পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে সমাজবিজ্ঞানে স্নাতক এবং ১৯৯১ সালে স্নাতকোত্তর শেষ করেন।

স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং নব্বইয়ের গণঅভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য, সাংগঠনিক সম্পাদক এবং সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

২০০২ সালে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই-এর শুরুর যাত্রা থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জড়িত ছিলেন শাকিল। ২০০১-২০০৬ সালের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার প্রেস সহকারীর দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতিরিক্ত সচিবের মর্যাদায় বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।

মাহবুবুল হক শাকিলের রয়েছে তিনটি কাব্যগ্রন্থ- খেরোখাতার পাতা থেকে, মন খারাপের গাড়ি ও জলে খুঁজি ধাতব মুদ্রা। তার মৃত্যুর পর ‘ফেরা না ফেরার গল্প’ শিরোনামে একটি ছোটগল্পের সংকলন প্রকাশ করা হয়েছে।

Tags: মাহবুবুল হক শাকিল
Previous Post

শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করছে ফেসবুক

Next Post

শ্রীলঙ্কার কোচ হিসেবে হাথুরুসিংহের নাম ঘোষণা

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ও খেলোয়াড়ের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার কোচ হিসেবে হাথুরুসিংহের নাম ঘোষণা

বাংলাদেশ ক্রিকেটার মাশরাফী হাসান বিন মর্তুজা মাঠে জয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহমুদউল্লাহর যেখানে আক্ষেপ, সেখানেই স্বস্তি মাশরাফীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT