২০ ডিসেম্বর অকাল প্রয়াত কবি ও রাজনীতিবিদ মাহবুবুল হক শাকিলের ৫০তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বজন-অনুরাগী ও বিশিষ্টজনেরা।
মাহবুবুল হক শাকিল সংসদ আয়োজিত জন্মোউৎসবে বক্তারা বলেছেন, জীবনের জন্য, মানুষের জন্য, সাহিত্যের জন্য এবং সর্বোপরি এই পৃথিবীর জন্য শাকিলের যে প্রেম তা অমর হয়ে থাকবে তার কর্মের মাধ্যমে।
কবিতা, রাজনীতি ও মানবিক সম্পর্ক উন্নয়নে আত্মপ্রত্যয়ী শাকিলের চেতনাকে তরুনদের মাঝে ছড়িয়ে দিতে চালু করা মাহবুবুল হক শাকিল পুরস্কার ২০১৮ পেয়েছেন কবি স্নিগ্ধা বাউল।
আয়োজনে আরো ছিল মাহবুবুল হক শাকিলের কবিতা থেকে আবৃত্তি ও গান। মোড়ক উন্মোচন করা হয় মাহবুবুল হক শাকিল স্মারক গ্রন্থেরও।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে









