চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহতাব হোসেনের লেখা ‘প্রিয় কবিতা’য় সজল-নাদিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 অপরাহ্ন 05, নভেম্বর 2020
in বিনোদন
A A
সজল ও নাদিয়া হাসিমুখে ছবি তুলছেন, প্রাকৃতিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবদুন নূর সজল ও সালহা খানম নাদিয়া দুজনেই ছোটপর্দার পরিচিত মুখ। এ দুই তারকাকে নিয়ে নির্মিত হলো প্রিয় কবিতা’ শিরোনামে একটি একক নাটক। তরুণ লেখক মাহতাব হোসেন এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা সরদার রোকন।

এর আগে মাহতাব হোসেনের গল্পে ‘লোকটি সৎ ছিল’ নাটকটি ব্যাপক প্রশংসিত হয়। নতুন নাটক ‘প্রিয় কবিতা’ প্রসঙ্গে মাহতাব হোসেন বলেন, সরলরেখার প্রেমের গল্প নয়, সমসাময়িক প্রণয়ের গল্পের মতো যে প্রণয় অন্তরালে গড়ে ওঠে, ঠুনকো সমস্যা সে প্রণয় পরিণতির দিকে যায় না। কিন্তু হৃদয়ের গভীরে যে প্রেম আঁচ ফেলে যায় তার অর্থ আছে, এমনই একটি সহজ অথচ এলোমেলো পথে বয়ে যাওয়া সম্পর্কের কথা বলা হয়েছে নাটকে।

নির্মাতা সরদার রোকন নাটকটির গল্প সম্পর্কে বলেন, একজন কবির জীবন ও তার জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক কাহিনি নিয়ে আবর্তিত হয়েছে এই গল্প। গল্পে উঠে এসেছে নাগরিক জীবনের জটিল বিষয় ও প্রেম।

নাটকটি নিয়ে আবদুন নূর সজল বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘নতুন একটি চরিত্র। গল্পে একটি সামাজিক বার্তা আছে। এই নাটকে আমি একজন পঙ্গু কবি। তবে শারীরিক এই প্রতিবন্ধকতা আমার প্রতিবাদী জীবনে কোনো বাঁধা হয়ে দাঁড়াতে পারে না।’

সম্প্রতি রাজধানীর উত্তরায় এ নাটকের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। শুক্রবার আরটিভিতে রাত ৮ টায় নাটকটি প্রচারিত হবে। এরপর পাওয়া যাবে ইউটিউব চ্যানেলে।

Tags: আব্দুন নূর সজলসালহা খানম নাদিয়া
Previous Post

ফল প্রকাশে জটিলতার সঙ্গে বাড়ছে সহিংসতার শঙ্কা

Next Post

সিলেটে নিরব-পূর্ণিমাকে দেখতে রাস্তা ব্লক!

Next Post
সিলেটে নিরব-পূর্ণিমাকে দেখতে রাস্তা ব্লক, জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে নিরব-পূর্ণিমাকে দেখতে রাস্তা ব্লক!

শাহরুখ খান ও অতলি ছবি, মুম্বাই ফিরছেন শাহরুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

অতলির জন্যই মুম্বাই ফিরছেন শাহরুখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT