চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাস্তানি’ করা ওয়ার্নাররা কষ্টে আছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:30 পূর্বাহ্ন 28, জুলাই 2017
in স্পোর্টস
A A

ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্বের অবসানে ‘শান্তি চুক্তি’র প্রস্তাব নিয়ে এগোচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। গত এক মাস ধরে চলমান সংকটের জন্য প্রস্তাবিত শান্তি পরিকল্পনা আবার শুরুর আগেই ভেস্তে যাওয়ারও উপক্রম হয়েছে। বোর্ড কর্মকর্তাদের দিকে যে নতুন করে তোপ দেগেছেন অজিদের সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এইসব কর্মকর্তাদের কারণেই নাকি তারা অর্থ কষ্টে পড়েছেন বলে দাবি বাঁহাতি মারকুটে ব্যাটসম্যানের।

বৃহস্পতিবার কঠোর অবস্থান থেকে সরে এসে মধ্যস্থতাকারী নিয়োগের মাধ্যমে ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্বের অবসান চেয়েছেন সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। সঙ্গে স্মিথ-ওয়ার্নাররা নাকি ‘ব্যাগি গ্রিন’ জিম্মি করে মাস্তানি করছেন বলেও দাবি এই বোর্ড কর্মকর্তার।

এতেই বেজায় চটেছেন ওয়ার্নার। ব্যাগি গ্রিন মাথায় পরা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘এই ব্যাগি গ্রিনই আমার কাছে সবকিছু। আমিসহ সব নারী-পুরুষ ক্রিকেটারদের কাছেও তাই। আবারও মাঠে ফিরতে চাই।’

এরপরই সেই পোস্টে নিজের জমে থাকা ক্ষোভগুলো একে একে উগড়ে দিয়েছেন অজি বাঁহাতি। প্রতি পদক্ষেপেই তাদের অবহেলা করা হয়েছে বলে দাবি তার, ‘আমরা ক্রিকেটাররা শান্তির জন্য ৩০ মিলিয়ন ডলার দিতে চেয়েছি, আমাদের অবহেলা করা হয়েছে। দুবার মধ্যস্থতা করতে চেয়েছি। তখনও তাচ্ছিল্য করা হয়েছে। আর এখন সিএ নিজেই বিপদে পড়ে গেছে।’

যে ক্রিকেটারদের আয়কৃত অর্থ দিয়ে বোর্ড চলে, সেই ক্রিকেটাররা বেকার হয়ে অর্থে কষ্টে ভুগছেন আর প্রশাসনিক কর্মকর্তারা ঠিকই বসে বসে বেতন নিচ্ছেন। সে প্রসঙ্গ টেনে ওয়ার্নার বলেছেন, ‘ক্রিকেটাররা এখন বেকার। কেউ কেউ খুবই কষ্টে আছে। কিন্তু তারপরও ট্রেনিংটা চালিয়ে যাচ্ছে। অথচ প্রশাসনিক কর্মকর্তারা ঠিকই বেতন পাচ্ছে। আর সমাধান না হওয়ায় আমাদের দোষ দিচ্ছে।’

Tags: ক্রিকেট অস্ট্রেলিয়াডেভিড ওয়ার্নার
Previous Post

জামালপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে দু’জন নিহত

Next Post

আবার জেলে যেতে হবে!

Next Post
সঞ্জয় দত্ত

আবার জেলে যেতে হবে!

তাহসান

তাহসান তাহসানই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT