চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাস্ক না পরার প্রতিবাদ জানিয়ে ৩২ হাজার ডলার আয়!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:50 অপরাহ্ন 27, জুন 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
Young man making a facial expression in a casual setting. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত কফি হাউজ স্টারবাকসের তরুণ শিল্পী লেনিন গুতেরেজ গ্রাহকের ফেসমাস্ক না পরার প্রতিবাদ জানিয়ে মাত্র তিন দিনে অনলাইন থেকে ৩২ হাজার মার্কিন ডলার অর্থ সংগ্রহ করে বাজিমাত করেছেন!

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর স্টারবাকস কফি হাউজে। লেনিন সেখানকার একজন কফিশিল্পী,কর্মচারী। তরুণ এই কর্মচারীর দায়িত্ব গ্রাহকদের কফি পরিবেশন করা। কিন্তু সেদিন নারী গ্রাহক অ্যাম্বার লিন গিলস কফি হাউজে এসে কফি চাইলে গুতেরেজ তাকে কফি পরিবেশন করতে অস্বীকৃতি জানান। কারণ ওই মহিলা করোনাকালের স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরেননি। কিন্তু গুতেরেজের কফি পরিবেশেনে অস্বীকৃতির কারণে ক্ষেপে যান ওই মহিলা। রেগে গিয়ে তিনি ফেসবুকে লেনিন গুতেরেজের এমন আচরণের সমালোচনা করে স্ট্যাটাস পোস্ট করেন।

গিলস স্ট্যাটাসে লিখেন, ‘স্টারবাকসের লেনিনকে দেখুন, আমি মুখে মাস্ক না পরায় যে কফি পরিবেশন করতে অস্বীকৃতি জানিয়েছে! পরের বার আমি পুলিশের জন্য অপেক্ষা করব এবং একটি মেডিকেল ছাড়পত্র নিয়ে আসবো‘!

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলা হয়, এমন স্ট্যাটাসের বিপরীতে ব্যাপক প্রতিক্রিয়া হয় ফেসবুকে। অধিকাংশ ফেসবুক ব্যবহারকারী লেনিন গুতেরেজের সুদৃঢ় অবস্থানের প্রশংসা করেন এবং গ্রাহক গিলসকে তিরস্কার করেন। এই স্ট্যাটাসে ১ লাখের বেশি প্রতিক্রিয়া ও মন্তব্য পড়ে এবং ৫০ হাজার শেয়ার হয়ে যায় নিমিষেই।

একজন ব্যবহারকারী লিখেছেন, এভাবে একজনকে প্রকাশ্যে লজ্জা দেওয়ার কোনো কারণ নেই, যে কিনা শিফটে কাজ করার চেষ্টা করছে!

অন্য একজন লিখেন, আমি ওই কাউন্টারের পেছনে থাকা বাচ্চাটিকে দোষ দিচ্ছি না, সে মূলত স্বাস্থ্যবিধি অনুসরণের কথা বলছে।

মূলত সান ডিয়েগো রাজ্য সরকার ১ মে থেকে এক নোটিশ জারি করে, যেখানে ফেসমাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। লোকজন জরুরি কাজে বের হলে এবং কোনো দোকানে কেনাকাটা বা রেস্টুরেন্টে গেলে বা পাবলিক চলাচলে অবশ্যই মাস্ক পরতে হবে।

মূলত গুতেরেজের অবস্থান তাই এখানে সুদৃঢ়। অনেকে গুতেরেজের পাশে দাঁড়িয়েছেন এবং তাকে পুরস্কৃত করতে অর্থ সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেন।

ম্যাট কাউয়ান নামের একজন গুতেরেজের সহযোগিতায় ‘গোফান্ডমি’ নামের ভার্চুয়াল প্লাটফর্ম চালুর সিদ্ধান্ত নেন। কাউয়ান অনুদানের পেজের ট্যাগলাইন দেন, “টিপস ফর লেনিন স্ট্যান্ডিং আপ টু এ সান দিয়েগো কারেন‘! এর বর্ণনায় তিনি লিখেছেন, বিপরীত আচরণের মুখোমুখি দাঁড়িয়ে লেনিনের দৃঢ় অবস্থানের জন্য তার জন্য সম্মানজনক অর্থ সংগ্রহ করা‘।

এই প্রচারণার তিন দিনের মধ্যে তহবিলে মোট ৩২ হাজার মার্কিন ডলারের বেশি জমা হয় ।

কেজিটিভিকে দেওয়া এক সাক্ষাতকারে কাউয়ান বলেন, প্রত্যেকে যার যার করণীয় পালন করেছেন এবং একজনকে রক্ষায় এগিয়ে এসেছেন। এতে প্রমাণ করে অনেক ভালো লোক রয়েছেন। মন্দ লোকের চেয়ে ভালো লোক বেশি।

ফেসবুকে লেনিন গুতেরেজ দারুণ এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তিনি এই অপ্রত্যাশিত পুরস্কার নিয়ে বড় পরিকল্পনার কথা জানান।

Tags: যুক্তরাষ্ট্র
Previous Post

করোনা পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ বিএনপি: খালিদ মাহমুদ

Next Post

দিল্লির কাছে পঙ্গপালের হানা, চারদিকে আতঙ্ক

Next Post

দিল্লির কাছে পঙ্গপালের হানা, চারদিকে আতঙ্ক

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সমস্যা সবার, বেশি ক্ষতি বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT