চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাস্কে ঢাকা শিল্পীদের মুখ, ভারতীয় সিরিয়ালে ঢুকেছে ‘করোনা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 16, জুলাই 2020
in বিনোদন
A A
শিল্পীরা মাস্ক পরে করোনাভাইরাসের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ সময় শুটিং বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে আবার কাজ শুরু করেছেন ভারতীয় টিভি সিরিয়ালের শিল্পীরা। দর্শকরাও খুশি, তাদের প্রিয় তারকাদের প্রিয় সিরিয়াল না দেখতে পারার আশংকা থেকে মুক্তি পেয়ে।

কিন্তু দর্শক হয়তো ভাবতেই পারেননি যে সিরিয়ালের প্রিয় নায়ক-নায়িকার মুখটি দেখতে হবে মাস্কে ঢাকা অবস্থায়, কিংবা কোনো দৃশ্যে দেখানো হবে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার।

টিভি রাইটার শারদ ত্রিপাঠি এক সাক্ষাৎকারে জানান, সিরিয়ালের নির্মাতাদেরকে বলা হয়েছে সিরিয়ালের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে। পুরো বিশ্বের মানুষ এসব সিরিয়াল দেখে। তাই নাটকের গল্পেও ঢুকে গেছে মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস, ফেস শিল্ডের মতো সুরক্ষার সরঞ্জাম।

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় সিরিয়াল ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর একটি দৃশ্য ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে নাইরা এবং সীতা চরিত্র দুটি মাস্ক পরে কথাবার্তা বলছেন। একই এপিসোডের আরেকটি দৃশ্যে দেখা গেছে কার্তিক চরিত্রটি তার স্ত্রী হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে বলছেন এবং গ্লাভস ও ফেস শিল্ড ব্যবহার করতে সাহায্য করছেন।

শুধু ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ নয়, কমবেশি সব সিরিয়ালেই এখন এসব দৃশ্য দেখা যাচ্ছে। ঘটনা সাজানো হচ্ছে বর্তমান পরিস্থিতি অবলম্বনে। জিটিভির ‘গাদ্দান তুমসে না হো পায়েগা’ সিরিয়ালে দেখা গেছে মূল চরিত্র গাদ্দান এবং অক্ষত লম্বা সময় পর ঘরে ফিরে। পরিবারের সদস্যদের সঙ্গে তারা লকডাউনে কী করেছে সেই বিষয়ে কথা বলে। তাদেরকেও মাস্ক এবং গ্লাভস পরে থাকতে দেখা গিয়েছে।

এসএবি টিভির ‘তেরা কেয়া হোগা আলিয়া’ সিরিয়ালে দেখা গেছে আলিয়া এবং রাবিয়া ভোরবেলা জগিং করছেন। ব্যায়াম করার সময় বেস্ট ফ্রেন্ডকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন আলিয়া। মাস্ক পরার প্রয়োজনীয়তার কথাও বলতে দেখা গেছে তাকে।

‘ইয়ে হ্যায় চাহাতে’-তে দেখানো হয়েছে সিরিয়ালের চরিত্ররা আলাপ করছেন, করোনাভাইরাসের কারণে গৃহকর্মীদের ছুটি দেয়া প্রসঙ্গে। পুরো পরিবারকে ঘরের কাজ করতে দেখা গেছে, কেউ স্বেচ্ছায়, কেউ অনিচ্ছায়। মঙ্গলবারের পর্বে অহনা চরিত্রটিকে অনলাইন ক্লাসের ব্যাপারে কথা বলতেও দেখা গিয়েছে।

গত সপ্তাহে ‘শক্তি অস্তিত্ব কে এহসাস কি’ সিরিয়ালে দেখা গেছে প্রীত চরিত্রটি বাড়িতে আসা অতিথির হাতে স্যানিটাইজারের বোতল ধরিয়ে দেন। অন্য চরিত্রদেরও স্কার্ফে নাক ঢেকে রাখতে দেখা গেছে।

নির্মাতারা জানিয়েছেন, সিরিয়ালের মাধ্যমে সচেতনতা বাড়ানোর এই প্রয়াস খুবই জরুরি। তবে তাদের মতে এতে দর্শকের বিনোদনে কোনো ঘাটতি হবে না। -ইন্ডিয়ান এক্সপ্রেস

Is this what Star Plus are doing nowadays ???? pic.twitter.com/l67FcWR5wm

— olishaan (@olishaan) July 13, 2020

Tags: করোনা ভাইরাসমাস্কলিড বিনোদনস্যানিটাইজার
Previous Post

ঈদে গণপরিবহন চলবে

Next Post

বিল গেটস, ওবামা, এলন মাস্কদের টুইটার হ্যাক

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিল গেটস, ওবামা, এলন মাস্কদের টুইটার হ্যাক

আরিফ-সাবরিনা দম্পতি করোনার ভুয়া রিপোর্টের স্বীকারোক্তি দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার ভুয়া রিপোর্টের কথা স্বীকার করেছে আরিফ-সাবরিনা দম্পতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT