চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাসুদ রানা’ ও ‘কুয়াশা’ নিয়ে কপিরাইট অফিসের আদেশ স্থগিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, আদালত
A A
ঢাকার হাইকোর্ট ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সেবা প্রকাশনীর পাঠকপ্রিয় থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’র ২৬০টি ও ‘কুয়াশা’ সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে শেখ আবদুল হাকিমের পক্ষে কপিরাইট অফিসের দেয়া আদেশ এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

কপিরাইট অফিসের আদেশ চ্যালেঞ্জ করে লেখক কাজী আনোয়ার হোসেনের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি মো.আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এই আদেশ দেন।

আদালত তার রুলে, কপিরাইট অফিসের রায় কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন। সংস্কৃতি সচিব, কপিরাইট অফিস, রেজিস্ট্রার অফ কপিরাইটস এবং কপিরাইট বোর্ডকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও এ বি এম হামিদুল মিসবাহ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভভট্টাচার্য ও সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম।

হাইকোর্টের আদেশের পর আইনজীবী হামিদুল মিসবাহ গণমাধ্যমকে বলেন, ‘কপিরাইট লঙ্ঘনের কোনো আবেদন শোনার এখিতিয়ার কপিরাইট অফিসের নাই। কপিরাইট লঙ্ঘনের অভিযোগের আবেদন শুনবেন জেলা জজ অথবা দায়রা জজ। অথচ কপিরাইট অফিস ‘মাসুদ রানা’ সিরিজের ২৬০টি বই এবং ‘কুয়াশা’ সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে শেখ আবদুল হাকিমকে স্বত্ব দিয়ে গত ১৪ জুন সিদ্ধান্ত দেন। তাই কপিরাইট অফিসের দেয়া আদেশ চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করা হয়। সেই রিটের শুনানি শেষে হাইকোর্ট কপিরাইট অফিসের রায়টি এক মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছেন।’

সর্বশেষ গত বছরের ২৯ জুলাই আবদুল হাকিম ‘মাসুদ রানা’ সিরিজের ২৬০টি এবং ‘কুয়াশা’ সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে স্বত্ব বা মালিকানা দাবি করে সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেনের বিরুদ্ধে কপিরাইট অফিসে অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগ আমলে নিয়ে উভয়পক্ষের উপস্থিতিতে এবিষয়ে তিন দফায় শুনানি হয়। সেই সাথে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সন্তোষজনক ও সুষ্ঠু সমাধানের উদ্দেশ্যে দেশের প্রথিতযশা কয়েকজন লেখক ও প্রকাশক এবং সেবা প্রকাশনীর সাবেক ব্যবস্থাপকের লিখিত মতামত চাওয়া হয়। সেই অনুযায়ী এ বিষয়ে মতামত দেন লেখক বুলবুল চৌধুরী ও শওকত হোসেন, শিল্পী হাসেম খান এবং সেবা প্রকাশনীর ব্যবস্থাপক ইসরাইল হোসেন খান।

এরপর গত ১৪ জুন আবদুল হাকিমের পক্ষে আদেশ দেয় কপিরাইট অফিস। ওই আদেশের ফলে ‘মাসুদ রানা’ সিরিজের ২৬০টি এবং ‘কুয়াশা’ সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে স্বত্ব পেতে যাচ্ছিলেন আবদুল হাকিম।

Tags: কপিরাইটকুয়াশামাসুদ রানাহাইকোর্ট
Previous Post

করোনাভাইরাস: দেশে সুস্থতার হার বেড়েছে

Next Post

করোনায় বাবা হারালেন কণ্ঠশিল্পী কোনাল

Next Post
কণাল ও তার বাবা ছবি, বাংলাদেশি সংবাদ ও বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় বাবা হারালেন কণ্ঠশিল্পী কোনাল

স্ত্রীকে হত্যা করে বিষপানে স্বামীর আত্মহত্যা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT