চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশাল খানের ‘আসল ফেসবুক অ্যাকাউন্ট’ খুঁজে বের করার নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:12 অপরাহ্ন 17, এপ্রিল 2017
in আন্তর্জাতিক
A A

পাকিস্তানে নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাশাল খান হত্যাকাণ্ডের তদন্তের জন্য তার ‘আসল ফেসবুক অ্যাকাউন্ট’ চিহ্নিত করতে দেশটির গোয়েন্দা সংস্থা এফআইএ’র সহায়তা চেয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পুলিশ।

সোমবার এক মিডিয়া ব্রিফিংয়ে প্রদেশটির পুলিশের আইজি জানান, মাশাল খানের সামাজিক মাধ্যমে আসল অ্যাকাউন্ট কোনটি, তা খুঁজে বের করার দায়িত্ব এফআইএ’র কাছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

এই হত্যা মামলার বেশিরভাগ গুরুত্বপূর্ণ তথ্য ইতোমধ্যে সংগ্রহ করা হয়ে গেছে। বাকি তদন্ত এখন এফআইএ করবে বলে ব্রিফিংয়ের সূত্রে জানিয়েছে জিও নিউজ।

সামাজিক মাধ্যম এবং বাস্তবে ইসলাম অবমাননাকর কথা বলার অভিযোগ এনে বৃহস্পতিবার মারদানের আবদুল ওয়ালি খান ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মাশাল খানকে ওই বিশ্ববিদ্যালয়েরই বহু শিক্ষার্থী মিলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পিটিয়ে হত্যা করে।

এরপর অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ২৩ বছর বয়সী ওই শিক্ষার্থীকে একদল মানুষ অর্ধনগ্ন করে লাথি মেরে এবং পিটিয়ে রক্তাক্ত করছে। তার নিথর দেহ মাটিতে পড়ে থাকা অবস্থায়ও তার দিকে পাথর ও বড় বড় তক্তাসহ অন্যান্য জিনিসপত্র ছুঁড়ে মারতে দেখা যায় ভিডিওচিত্রটিতে। এক মিনিট তিন সেকেন্ডের ওই বীভৎস ভিডিওতে চরমতম বর্বরতার প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় জড়িত সন্দেহে নতুন সাতজনসহ এখন পর্যন্ত মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডন।

পাকিস্তানে সামাজিক মাধ্যমে ধর্মীয় অবমাননাকর কনটেন্ট চিহ্নিত এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার কট্টর সমর্থক দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ নিজে। অথচ বৃহস্পতিবারের ওই হত্যাকাণ্ডে তিনিই তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেন।

মাশালের মৃত্যু এবং এরপর ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুরো পাকিস্তানে এর বিরুদ্ধে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। শনিবার পাকিস্তানের বেশকিছু শহরে মানবাধিকার কর্মীরা ছোট ছোট প্রতিবাদ মিছিল করেন। এ ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকারের প্রতি জোর আহ্বান জানায় পাকিস্তানে জাতিসংঘ কার্যালয়।

রোববার মাশালের নামাযে জানাযা এবং এরপর দাফন সম্পন্ন হয়। কিন্তু সোয়াবি শহরে স্থানীয় একটি মসজিদে মরদেহ নিয়ে গেলে মসজিদটির ইমাম জানাযা পড়াতে অস্বীকৃতি জানান বলে জানিয়েছেন স্থানীয় এক অধিবাসী। সেখানকার এক খাদেম বহু অনুরোধে নামাযে জানাযা পড়ালে এরপর বেশ কিছু মানুষ এর প্রতিবাদে ওই খাদেমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

Tags: পাকিস্তানপাকিস্তান-ধর্ম অবমাননাব্লাসফেমিমাশাল খান
Previous Post

কান্না নিয়ে বাড়ি ফিরতে চান না কোহলি

Next Post

অনিলের ঠিকানা বিছানা!

Next Post
অনিল কাপুর

অনিলের ঠিকানা বিছানা!

প্রধানমন্ত্রীর হাতে 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১'র রেপ্লিকা, ডিসেম্বরেই উৎক্ষেপণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT