চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরুম চাষ করে স্বাবলম্বী কলেজ ছাত্রী মৌ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:19 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2016
in কৃষি
A A

মাশরুম চাষ করে সাফল্যের নজির গড়েছেন যশোরের এক কলেজ শিক্ষার্থী। তার সাফল্য দেখে অনেকেই আগ্রহী হয়েছেন মাশরুম চাষে।

যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগা মোড়ের সরকারি চাকুরিজীবী মাহবুবুল আলমের মেয়ে মুসলিমা আক্তার মৌ। সরকারি মাইকেল মধুসূদন কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী তিনি।

লেখাপড়ার পাশাপাশি যশোর হর্টিকালচার সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করেন মাশরুম চাষাবাদ। কয়েক বছরের মধ্যেই সাফল্য আসায় মাশরুম চাষাবাদে আগ্রহী হয়েছেন এলাকার অনেকে।

মুসলিমা আক্তার মৌ বলেন, মাশরুম থেকে যে আয় হচ্ছে আমার তা দিয়ে আমি আমার দৈনন্দিন খরচ মেটানোর চেষ্টা করি। আমি চাই আমার দেখাদেখি যাতে যুবক-যুবতীরা ব্যবসায়িক ক্ষেত্রে নিজেকে এগিয়ে নিতে পারে।

মাশরুম পরিচর্যায় মুসলিমা আক্তারকে সাহায্য করছেন তার পরিবারের সদস্যরা। মুসলিমা আক্তারের মা আবেদা সুলতানা বলেন, পড়াশোনার পাশাপাশি মেয়ে হয়েও মৌ যে উদ্যোগটা নিয়েছে এজন্য আমরা গর্ববোধ করি।

মুসলিমা আক্তারের বোন হাবিবা আক্তার মীম বলেন, আমার বড় আপু মাশরুম চাষের পাশাপাশি আমাদের সংসারের কাজেও অনেক সহযোগিতা করে।

মাশরুম চাষাবাদে সাধারন মানুষকে উদ্বুদ্ধ করতে নিয়মিত প্রশিক্ষণ ও সহযোগিতা দিচ্ছে যশোর হর্টিকালচার সেন্টার।

যশোর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক বিনয় কুমার সাহা বলেন, মাশরুম উৎপাদন এবং নানা ধরনের সমস্যাবলি নিয়ে আমরা তাদের নিয়মিতই পরামর্শ দিয়ে থাকি। ক্ষেত্রবিশেষে আমরা তাদের কাছে যাই এবং তাদের উৎপাদনের কাজ কেমন চলছে তা দেখি। কোন সমস্যা থাকলে আমরা সরেজমিনে গিয়ে পরামর্শ দিয়ে থাকি।

বাড়ির আঙ্গিনায় ছোট পরিসরে উৎপাদনমুখী এ শিল্প গড়ে হাজার হাজার টাকা আয় হতে পারে মনে করেন সংশ্লিষ্টরা।

Tags: মাশরুম চাষ
Previous Post

মাশরুম চাষ করে স্বাবলম্বী কলেজ ছাত্রী মৌ

Next Post

মাশরুম চাষ করে স্বাবলম্বী কলেজ ছাত্রী মৌ

Next Post

সাউথ ক্যারোলিনায় হাসলেন হিলারি

সাউথ ক্যারোলিনায় হাসলেন হিলারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT