চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীর ফেরার ম্যাচে ইয়াসিরের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:45 অপরাহ্ন 14, মার্চ 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ শেষে আর মাঠমুখী হননি মাশরাফী বিন মোর্ত্তজা। নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বেশ কয়েকদিন কাটান নিজ এলাকায়। পরে সপরিবারে বেড়াতে যান ভারতের মানালিতে। দেশে ফিরে বৃহস্পতিবার নামলেন ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে।

বল হাতে মাশরাফী নেন দুটি উইকেট। ১৪ রানের ব্যবধানে জয় পায় তার দল আবাহনী। তবে মিরপুরের ম্যাচে সব আলো কেড়ে নিয়েছেন প্রতিপক্ষ দল ব্রাদার্স ইউনিয়নের ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বি। বিপিএল মাতানো এ তরুণ খেলেছেন ১০৬ রানের অপরাজিত ইনিংস। অল্পের জন্য বিফলে গেছে তার সেঞ্চুরি।

শের-ই-বাংলা স্টেডিয়ামে আবাহনীর দেয়া ২৩৭ রানের মাঝারি লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইয়াসির একাই লড়েন। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন ১০৫ বলে। তার ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছয়ের মার। শেষ পর্যন্ত ১১২ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন। ব্রাদার্স ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ২২২ রান।

মাশরাফী ছাড়াও দুটি উইকেট নেন সাব্বির রহমান। মোহাম্মদ সাইফউদ্দিন ও সানজামুল ইসলাম নেন একটি করে উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ভাল শুরু পায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী। সাইফউদ্দিনের ৪৫ বলে ৫৯, অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ৯৫ বলে ৫৪, নাজমুল হোসেন শান্তর ৭২ বলে ৪৪ ও মাশরাফীর ১৫ বলে ২৬ রানের ইনিংসে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৬ রানের সংগ্রহ গড়ে আকাশী-নীল শিবির।

মেহেদী হাসান ও নাঈম ইসলাম জুনিয়র নেন দুটি করে উইকেট। একটি উইকেট নেন শরিফউল্লাহ।

Tags: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯লিড স্পোর্টস
Previous Post

শেষ আটেই দেখা হয়ে যাচ্ছে মেসি-রোনালদোর?

Next Post

বিশ্বব্যাপী ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ বন্ধ ঘোষণা

Next Post

বিশ্বব্যাপী ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ বন্ধ ঘোষণা

১০ ই-কমার্স কোম্পানির তথ্য তদন্ত করছে সিআইডি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT