চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীদের লড়ার পুঁজি দিলো শাদাব-ঝড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 13, জানুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A

জিতলে ফাইনালে যাওয়ার আরেকটা পরীক্ষার সুযোগ মিলবে। হারলে টুর্নামেন্ট শেষ। এমন ম্যাচে ধুঁকে ধুঁকে শুরুর পর শাদাব খানের ঝড়ে ১৪৪ রানের পুঁজি জমাতে পেরেছে ঢাকা প্লাটুন। পাকিস্তানি অলরাউন্ডার ৫ চার ও ৩ ছক্কায় ৪১ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন।

শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার এলিমিনেটরের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে এসে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৪৪ রান তুলেছে ঢাকা প্লাটুন। গেইল-মাহমুদউল্লাহদের সামনে পরের পরীক্ষা এখন তাদের বোলারদের।

তামিম ইকবালকে (৩) হারানোর মধ্য দিয়ে শুরু হয়েছিল পতনের। রুবেল হোসেন যখন তামিমের স্টাম্প ভেঙে দেন, তখনও শঙ্কার মেঘ জমেনি ঢাকার তারকাখচিত ব্যাটিং লাইনআপ নিয়ে।

পরে শুধু আসা-যাওয়ার মিছিল চলেছে প্লাটুন ব্যাটসম্যানদের। তাদের প্রথম ছয় ব্যাটসম্যানের পাঁচজন দুঅঙ্কের ঘর ছুঁতে পারেননি। যার তিনজন আবার রানের খাতাই খুলতে পারেননি।

এনামুল হক বিজয়, লুইস রেইস ও জাকের আলি নামের পাশে কোনো রান যোগ করতে পারেননি। তামিম ৩ ছাড়া প্রথম ছয়ের মধ্যে ইনফর্ম মেহেদী হাসান ৭ রানে ফিরেছেন। পরে আসিফ আলির অবদান ৫ রান।

ওপেনিংয়ে ব্যতিক্রম হয়ে ছিলেন গত ম্যাচেই ঝড় তোলা আরেক ইনফর্ম মুমিনুল হক। বাকিদের আসা-যাওয়ার চাপে তার রানের গতিতেও লাগাম পড়ে যায়! সাবলীল থেকেও ৩১ রানের বেশি অবদান রাখতে পারেননি। ৩ চার ও এক ছক্কায় ঠিক ৩১ বলের ইনিংস।

ঢাকা যে এরপরও চ্যালেঞ্জিং একটা সংগ্রহে গেল, তাতে অবদান দুই বিদেশির। শাদাব খান ও থিসারা পেরেরা একশ পার করিয়েছেন। ৩ চার ও এক ছয়ে ১৩ বলে ২৫ করে ফেরেন পেরেরা।

শাদাব শেষঅবধি থাকলেন। দলকে দেড়শর কাছে নিলেন। তার ৬৪ রানের ইনিংসটা ম্যাচজয়ী হতে পারবে কিনা সেটার জন্য তাকিয়ে থাকতে হবে বোলারদের দিকে। শাদাব নিজেও বল করেন, লেগস্পিনে ভেল্কি দেখানোর সুযোগ থাকছে তার সামনেও।

গত ম্যাচে ক্যাচ নিতে যেয়ে হাতে ১৪ সেলাই লাগা মাশরাফী এদিন খেলছেন। ব্যাটিংয়েও নেমেছিলেন। ২ বল খেলে রান নিতে পারেননি। শাদাবকে স্ট্রাইক দেয়াই ছিল তার আসল কাজ, সেটা ভালোভাবেই করেছেন। ১৯তম ওভারের শেষ বলে এক রান না নিয়ে শেষ ওভারের জন্য শাদাবকে স্ট্রাইকে রাখার ব্যবস্থা করেছিলেন। জিয়ার করা ওই ওভাবে ২৩ রান তুলে ম্যাচ জমিয়েছেন শাদাব।

মাশরাফীর ১৪ সেলাই নিয়ে খেলা, অধিনায়কের এই দৃঢ় মনোভাবের ম্যাচে ব্যাটিংয়ের টপ-মিডল অর্ডারের সতীর্থরা কেউ অনুপ্রাণিত হতে পারলেন না। পরে বোলাররা পারলে বেঁচে যায় ঢাকা!

চট্টগ্রামের হয়ে রায়াদ এমরিত ২৩ রানে ৩ উইকেট নিয়ে সেরা। ২টি করে উইকেট নিয়েছেন রুবেল হোসেন ও নাসুম আহমেদ। এক উইকেট মাহমুদউল্লাহর ঝুলিতে।

Tags: ঢাকা-চট্টগ্রামবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মাশরাফীলিড স্পোর্টস
Previous Post

সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন চেয়ে করা রিটের আদেশ মঙ্গলবার

Next Post

লন্ডনের বাসে ঘুমিয়ে ২১ বছর!

Next Post
লন্ডনের রাস্তায় বাসের আলো ও শহরের আলো ঝলমলে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনের বাসে ঘুমিয়ে ২১ বছর!

করোনা

ঢাকার বায়ু দূষণ রোধে হাইকোর্টের নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT