চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীদের রেখে লন্ডন ফিরে যাচ্ছেন হেলস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 31, জানুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A
গেইলের সঙ্গে হেলস

গেইলের সঙ্গে হেলস

প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে রংপুর রাইডার্সের। সেরা চারের সেই লড়াইয়ে এবি ডি ভিলিয়ার্সকে যেমন পাওয়া নিশ্চিত নয়, না পাওয়ার তালিকায় এবার যুক্ত হল অ্যালেক্স হেলসের নাম। চোটের কারণে বৃহস্পতিবার রাতেই দেশে ফিরে যাচ্ছেন মারকুটে এ ইংলিশ ব্যাটসম্যান।

গত মঙ্গলবার রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পান হেলস। পরে আর ফিল্ডিংয়েই নামেননি। ব্যাটিংয়ে নেমে চোট নিয়ে করেছেন ১৬ রান। কাঁধের চোটের কী অবস্থা সেটা জানার জন্য হেলসকে ডেকে পাঠিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাকে ছেড়ে দিতে রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে অনুরোধও করেছে ইসিবি।

বৃহস্পতিবার অনুশীলনের পর রংপুর কোচ টম মুডি নিশ্চিত করেছেন শেষ চারে হেলসকে পাচ্ছে না মাশরাফীর দল। তবে ইংলিশ ব্যাটসম্যানের অভাব পূরণ করার সক্ষমতাও যে রংপুরের আছে, সংবাদমাধ্যমের সামনে মনে করিয়ে দিলেন সেটিও।

‘আমরা গত রাতে এই খবরটি পেয়েছি। তাকে (হেলস) লন্ডনে ফিরে যেতে হবে বাম কাঁধের চিকিৎসার জন্য। গত ম্যাচে সে বাম কাঁধে চোট পেয়েছিল। ফিল্ডিং করেনি এরপর। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) অনুরোধ করেছে তাকে ফেরানোর জন্য এবং সেখানে চিকিৎসকের পরামর্শ নেয়ার জন্য। দেশে ফিরে তার এমআরআই করানো হবে। দুর্ভাগ্যজনকভাবে তার টুর্নামেন্টটি শেষ হয়ে গিয়েছে। অবশ্যই সে অনেক ভ্যালু যোগ করেছে আমাদের দলে। তবে আমাদের প্রয়োজনীয় রসদ আছে টপঅর্ডারের জায়গা পূরণ করার জন্য।’

আসরের শুরুতে ছন্দে না থাকলেও ধীরে ধীরে ফর্ম ফিরে পেয়ে বিধ্বংসী হয়ে ওঠেন হেলস। ৮ ম্যাচ খেলে এক শতক ও দুই অর্ধশতকে তিনশর বেশি রান করেছেন। ছয় ম্যাচের জন্য খেলতে আসা ভিলিয়ার্সকেও হয়তো সেরা চারে পাবে না রংপুর। গেইলের অফফর্ম। এরমাঝেই ফর্মের তুঙ্গে থাকা হেলসকে বিদায়ে বলতে হচ্ছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের।

Tags: অ্যালেক্স হেলসবিপিএল-২০১৯বিপিএল-৬রংপুর রাইডার্সলিড স্পোর্টস
Previous Post

‘ভোট ডাকাতি’র প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করবে ঐক্যফ্রন্ট

Next Post

ভারত-পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

Next Post
ছবি: এসিসি

ভারত-পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

শুক্রবার শুরু হচ্ছে মহান ভাষার মাস ফেব্রুয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT