চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীকে অবসরের ‘হাতজোড়’ অনুরোধ বাংলাদেশের বোলিং কোচের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:04 অপরাহ্ন 19, মে 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাশরাফী বিন মোর্ত্তজাকে অবসরের অনুরোধ করেছেন বাংলাদেশের বোলিং কোচ ওটিস গিবসন। একইসঙ্গে টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়কের প্রতি এ ক্যারিবিয়ান বার্তা দিচ্ছেন, হেড কোচ রাসেল ডমিঙ্গোর ২০২৩ বিশ্বকাপের পরিকল্পনায় তিনি নেই!

গত ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান মাশরাফী। ২০১৮ সালের শেষ থেকে অবসরের গুঞ্জন থাকলেও এখনও সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি নড়াইল এক্সপ্রেস।

গত জানুয়ারিতে বাংলাদেশের বোলিং কোচ হওয়া গিবসন গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন, আগামী তিন বছরে তরুণ পেসারদের নিয়ে বিশ্বকাপ দল গড়তে আগ্রহী কোচ রাসেল ডমিঙ্গো। মাশরাফীকে তার অনুরোধ এ সময়টাতে যেন তরুণদের আন্তর্জাতিক চাপ সামলানোর টোটকা বাতলে দেন তিনি।

‘তার দারুণ একটা আন্তর্জাতিক ক্যারিয়ার আছে। সে দেশ ও নিজেকে গর্বিত করেছে। আগামী ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে যেকোনো কোচই নতুন করে দল গড়া শুরু করবেন। আমি একদম নিশ্চিত যে রাসেলের মাথায় কী চলছে। সে অবশ্যই হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুদ্দিন, শফিউল ইসলাম, ইবাদত হোসেনের মতো পেসারদের দলে পেতে চাইবে।’

‘আমরা ইবাদতকে এখনো সাদা বলের ক্রিকেটে দেখিনি। এদিকে তাসকিন ও খালেদ আহমেদও ফিট হয়ে উঠেছে। আমাদের হাতে হাসান ও মেহেদী রানার মতো তরুণ বোলাররা আছে। এই দেশে অসংখ্য তরুণ ক্রিকেটার আছে।’

‘আমার মনে হয় রাসেল ভবিষ্যতের একটা দল গড়ছেন, সেখানে মাশরাফীর জায়গা কোথায় আমার জানা নেই। এবার মনে হয় তার সামনে হাঁটা উচিত। সে চাইলে অন্যভাবে তার অসাধারণ জ্ঞান ও অভিজ্ঞতা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে পারে। আমার মনে হয় না এসব জ্ঞান ছড়িয়ে দেয়ার জন্য তাকে মাঠে উপস্থিত থাকতে হবে। সে চাইলে বিকল্প উপায়ে এসব বার্তা পৌঁছে দিতে পারে।’

এই প্রথম কোচিং স্টাফদের কেউ মাশরাফীকে সরাসরি অবসরের অনুরোধ জানালেন। ২১৮ ওয়ানডেতে ২৬৯ উইকেট পাওয়া টাইগার পেসার কেবল ওয়ানডে ক্রিকেটই চালিয়ে যাচ্ছেন। গত বিশ্বকাপে নয় ম্যাচে মাত্র ১ উইকেট পাওয়ার পর মাশরাফীকে নিয়ে ওঠে অবসরের গুঞ্জন। তিনি এখনো এ বিষয়ে নিজের সিদ্ধান্তের কথা জানাননি। দুই পায়ে সাত অপারেশনের চিহ্ন নিয়ে গত পাঁচ বছরে মাত্র পাঁচটি ম্যাচ খেলা হয়নি তার, যার দুটি ছিল ওভার রেটের সাসপেনসনের খাড়ায়।

বাংলাদেশের তরুণ উঠতি পেসারদের নিয়ে বেশ আশাবাদী গিবসন। বিশেষ করে ঘরোয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টিতে দারুণ খেলা পেসার হাসান মাহমুদকে নিয়ে খুবই উচ্ছ্বসিত তিনি।

‘আমি ইবাদতের ১৪০ কিলোমিটার বেগে বল করা দেখে মুগ্ধ। তাসকিনও আছে। তার সঙ্গে আমার মাঝে মাঝে কথা হয়। সে দলে ফেরার জন্য ক্ষুধার্ত। খালেদ বেশ কিছুদিন ধরে চোটের সমস্যায় আছে।’

‘তরুণ হাসান মাহমুদ আমাকে দারুণ মুগ্ধ করেছে। তার উপর আমার ভীষণ আস্থা আছে। সে ব্রেক-থ্রু এনে দিতে পারে এবং তার আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সেরা পেসার হওয়ার সামর্থ্য আছে। তাকে নিয়ে আমি ভীষণ আশাবাদী। সে শেখার জন্য ক্ষুধার্ত। তার দারুণ বোলিং অ্যাকশন। এটাকে যদি আরও ভালো করা যায়, সামনের বছরগুলোতে আরও ভালো করবে বলে আশা করা যায়।’

Tags: অবসরবাংলাদেশ ক্রিকেটমাশরাফীলিড স্পোর্টস
Previous Post

বর্তমানে দেশের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্যোগ মোকাবিলা করা: আইজিপি

Next Post

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ২৫১২১, মৃত ৩৭০

Next Post
করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে মহিলা কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ২৫১২১, মৃত ৩৭০

ফেরীসহ সকল নৌযান চলাচল বন্ধ সত্ত্বেও যাত্রীদের উপচে পড়া ভীড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT