চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালিঙ্গার শেষের ডাক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 23, মার্চ 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

বয়স চলছে ৩৫। দিনকে দিন বয়স বাড়ার ছাপ পড়ছে শরীরে। একজন পেসারের সঙ্গে বেমানান ছোট এক ভুঁড়িও জায়গা করে নিয়েছে দেহে। ক্রিকেট মহলে প্রায়ই কৌতুকের কারণ হয়ে দাঁড়ায় সেই ভুঁড়ি। সবকিছু বুঝে একটা সিদ্ধান্তে চলে এসেছেন লাসিথ মালিঙ্গা। জানালেন, ক্রিকেট আর বেশিদিন নয়!

তাহলে কবে জানাচ্ছেন বিদায়? শ্রীলঙ্কার রঙিন পোশাকের অধিনায়ক জানিয়ে দিয়েছেন আর একটা বছর দেশের হয়ে খেলার ইচ্ছে তার। ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলার পর তুলে রাখতে চান ক্রিকেটের সরঞ্জাম।

শ্রীলঙ্কার হয়ে ইদানিং সময়টা বেশ খারাপ যাচ্ছে মালিঙ্গার। সাউথ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টুয়েন্টি সিরিজেও সেই পথে হাঁটছে লঙ্কানরা। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয়টিতে শুক্রবার ১৬ রানে হেরেছে মালিঙ্গার দল।

দলের আর নিজের যা পারফরম্যান্স, তাতে মে মাসে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ দলে ডাক পাবেন কিনা মালিঙ্গা সেটা নিয়েই আছে শঙ্কা। আর পেসারদের চিরশত্রু চোটতো পেছনেই লেগে আছে। প্রতিকূল অবস্থা জেনেও দেশের জন্য আরেকটি বিশ্বকাপ খেলতে দেয়ার আকুতি শুক্রবার ম্যাচের পরেই নির্বাচকদের জানিয়ে রেখেছেন লঙ্কান দলপতি।

‘বিশ্বকাপ শেষেই আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ হবে। আমি টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে চাই। তারপর ক্রিকেটকে বিদায় জানাবো। ’

শ্রীলঙ্কার হয়ে ২১৮ ওয়ানডেতে ৩২২ উইকেট নিয়েছেন মালিঙ্গা। ব্যতিক্রমধর্মী স্লিং অ্যাকশন দিয়ে ২০০৭ বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে টানা চার উইকেট নেয়ার একমাত্র কীর্তিটি তারই। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৭২ ম্যাচে ৯৭ উইকেট নিয়ে আছেন সেরা উইকেট সংগ্রাহকদের দ্বিতীয় স্থানে। আরেকটি উইকেট হলে ছুঁয়ে ফেলবেন শীর্ষে থাকা পাকিস্তানের শহীদ আফ্রিদিকে।

Tags: লাসিথ মালিঙ্গালিড স্পোর্টস
Previous Post

খুলে দেয়া হলো আল-নূর মসজিদ

Next Post

ওবায়দুল কাদের সুস্থ আছেন

Next Post
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের সুস্থ আছেন

বিশ্রামে অনন্ত জলিল, ঢাকায় আসছে ইরানি টিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT