চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালালার সঙ্গে ছবি তুলে বিড়ম্বনার শিকার কুইবেকের শিক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 06, জুলাই 2019
in আন্তর্জাতিক
A A

কানাডার সবচেয়ে ঘনবসতিপূর্ণ ও শিল্পায়িত অঞ্চল কুইবেকে শিক্ষা প্রচারণার সময় নোবেলজয়ী মালালা ইউসুফ জাইয়ের সঙ্গে শিক্ষা মন্ত্রী জ্যঁ-ফাঁসোয়া রবেয়ার্জের তোলা একটি ছবি নিয়ে নানা আলোচনা-সমালোচন হচ্ছে সামাজিক মাধ্যমে।

কর্মক্ষেত্রে ধর্মীয় পোষাক পরিধানের বিষয়ে একটি বিতর্কিত আইন পাস করেছেন কানাডা সরকার। আইনে সরকারি কর্মকর্তাদের কর্মক্ষেত্রে ধর্মীয় চিহ্ন বহন করে এমন পোষাক পরিধানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওই আইনের সূত্র ধরে কানাডার কুইবেক অঙ্গরাজ্যের শিক্ষামন্ত্রী মালালা ইউসুফ জাইয়ের সঙ্গে ছবি তুলে রীতিমত বিপাকেই পড়েছেন।

জ্যঁ-ফাঁসোয়া রবেয়ার্জে বলেছেন, মালালার সঙ্গে শিক্ষা ও আন্তর্জাতিক উন্নয়নের সুযোগ নিয়ে আলোচনা হয়েছে।  সেখানেই ছবিটি তোলা হয়েছিল।

মালালা ইউসুফজাইকে মাথায় কাপড় দেয়া অবস্থায় কুইবেকের শিক্ষা মন্ত্রীর সাথে দাঁড়িয়ে থাকতে দেখা ওই ছবিটিই সামাজিক মাধ্যমে আলোচনার কারণ। কুইবেকের প্রাদেশিক সরকারের পাস করা আইনে, পুরুষদের মাথায় টুপি, শিখ ধর্মাবলম্বীদের মাথায় পাগড়ি আর মুসলিম নারীদের মাথা আবৃত অবস্থায় কর্মক্ষেত্রে আসা নিষেধ।

কুইবেকের ওই আইনের কারণে শিক্ষামন্ত্রীর সাথে মালালার ছবি তোলাকে ভণ্ডামি বলে অভিহিত করেছেন অনেকে।

সালিম নাদিম নামে এক সাংবাদিক টুইটারে ফাঁসোয়া রবেয়ার্জের কাছে জানতে চেয়ে লিখেছেন, যদি মালালাকে কুইবেকে পড়াতে চান, তাহলে কী পদক্ষেপ নেবেন আপনি?

উত্তরে জ্যঁ-ফাঁসোয়া রবেয়ার্জ বলেন, ‘আমি অবশ্যই তাঁকে বলব যে, এটি  কুইবেকের জন্য অসাধারন সম্মানের হবে। কুইবেক ও ফ্রান্সসহ বিশ্বের অন্যান্য উদারপন্থী ও ধর্মসহিষ্ণু দেশে শিক্ষকরা শিক্ষাদানের সময় ধর্মীয় চিহ্ন পরিধান করতে পারবেন না’।

বিতর্কিত আইনটি পাস করার পর থেকেই কুইবেকের বিরুদ্ধে বিক্ষোভ ও বিতর্ক চলছে।  হিজাব বা পোষাক সংক্রান্ত এই আইনটি কুইবেকের চার্চ ও রাষ্ট্র বিচ্ছিন্ন করার পক্ষে একটি যুক্তিসঙ্গত পদক্ষেপ বলে মনে করেছেন সমর্থকরা।

Tags: মালালা ইউসুফজাই
Previous Post

‘পাসওয়ার্ড’ পুরোপুরি নয়, আংশিক নকল: পরিচালক-প্রযোজককে সতর্ক বার্তা

Next Post

চুরি করা অর্থে তৈরী হয়েছিল ডিক্যাপ্রিও’র সিনেমা

Next Post

চুরি করা অর্থে তৈরী হয়েছিল ডিক্যাপ্রিও’র সিনেমা

সাকিব: একুশ শতকের বিস্ময়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT