চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালাইকার নামের পাশ থেকে ‘খান’ বাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:57 অপরাহ্ন 16, মে 2017
in বিনোদন
A A

ক’দিন আগেই দীর্ঘ দেড় যুগের সংসার ভেঙ্গে গেছে মালাইকা অরোরা আর আরবাজ খানের। তাই নিজের নামের শেষে সাবেক স্বামীর ‘খান’ টাইটেলটি বাদ দিতে চান মালাইকা। তিনি এখন থেকে আর মালাইকা অরোরা খান নন, তার নাম এখন থেকে কেবল মাত্র মালাইকা অরোরা। এরই মধ্যে ঘটেছে আরেক ঘটনা। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন এই তারকা। আর সেখানে তার চেয়ারে লেখা ছিল মালাইকা অরোরা খান। এতে নাকি দারুণ বিব্রত বোধ করেছেন তিনি। তাই আয়োজকরা বাধ্য হয়ে খান বাদ দিয়ে দেন।

অনেক দিন থেকে বলিউডপাড়ার অন্যতম আলোচনার বিষয় ছিল আরবাজ আর মালাইকার ডিভোর্স। অবশেষে গত ১১ মে মুম্বাইয়ের একটি পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদ হয়েছে তাদের। ভেঙ্গে যায় ১৮ বছরের সংসার। সেই ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দুই তারকা। তারপর ভালোই কিছু সোনালি মুহূর্ত একসঙ্গে কাটিয়েছেন তারা। ২০১৬ সালের দিকে জানা যায়, তারা আর এক ছাদের নিচে থাকছেন না।

আর যেহেতু আর একই ছাদের নিচে থাকছেন না, তাই নামের শেষে স্বামীর পদবীও রাখার কোনো মানে খুঁজে পাননি মালাইকা। সাবেক এই দম্পত্তির একমাত্র সন্তান আহরানের বয়স এখন ১৪ বছর। আপাতত সে মায়ের সঙ্গেই থাকবে বলে জানা গেছে। তবে আবরাজ চাইলে যে কোনো সময় ছেলের সঙ্গে দেখা করতে পারবেন।

সর্বশেষ এই জুটিকে একসঙ্গে দেখা যায় ১০ মে মুম্বাইয়ে জাস্টিন বিবারের কনসার্টে। সেদিন হাসি মুখে বেশ কিছু ছবিও তোলেন তারা। ডেকান ক্রনিকেল।

মালাইকা আরোরা ও আরবাজ খান

 

Tags: আরবাজ খানমালাইকা আরোরা
Previous Post

রেইনট্রিতে মদ এলো কোথা থেকে?

Next Post

‘বিএনপির ভিশন ২০৩০ সরকারের বিরুদ্ধে নয়, নিজেদের বিরুদ্ধে লড়াইয়ের নমুনা’

Next Post

‘বিএনপির ভিশন ২০৩০ সরকারের বিরুদ্ধে নয়, নিজেদের বিরুদ্ধে লড়াইয়ের নমুনা’

শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে: রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT