চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপ চ্যাম্পিয়নদের হারিয়ে শুরু বাংলাদেশ চ্যাম্পিয়ন কিংসের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:18 পূর্বাহ্ন 19, আগস্ট 2021
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টসকে হারিয়ে এএফসি কাপে দারুণ শুরু করেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বুধবার রাতে ২-০ গোলের জয় তুলেছে তারা।

গত বছর এএফসি কাপে অভিষেকেও স্বরূপে জ্বলেছিল কিংসরা। মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫–১ গোলে বিধ্বস্ত করেছিল। তারপর অবশ্য টুর্নামেন্ট বাতিল হয়ে যায় মহামারীর ধাক্কায়।

রাজধানী মালের স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে কিংসরা প্রথম গোল পায় স্বাগতিকরা নিজেদের জালেই বল জড়িয়ে দিলে। পরে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড ব্রাজিলিয়ান রবসন দি সিলভা।

কিংসরা লিড পায় ম্যাচের ২৫ মিনিটে। মাজিয়া অধিনায়ক ইরফান প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে যেয়ে জড়িয়ে দেন নিজেদের জালেই।

ম্যাচের ৩৮ মিনিটের ব্যবধান ২-০ করে কিংস। এবারও জড়িয়ে থাকলেন মাজিয়া অধিনায়ক। তার থেকে বলের নিয়ন্ত্রণ নিয়ে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান বরসন।

মধ্যবিরতির পর ফিরে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে কিংস। তাতে ব্যবধান না বাড়লেও জয়ের পথ কঠিন হয়নি বাংলাদেশ চ্যাম্পিয়নদের।

শনিবার গ্রুপে নিজেদের পরের ম্যাচে ভারতের বেঙ্গালুরু এফসির বিপক্ষে লড়বে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের কিংস শিষ্যরা। স্বদেশি মোহনবাগানের বিপক্ষে ২-০তে হেরে শুরু করেছে দলটি।

Tags: এএফসি কাপ-২০২১বসুন্ধরা কিংসমাজিয়া স্পোর্টসমালদ্বীপলিড স্পোর্টস
Previous Post

সমুদ্র সৈকতে আবারও পর্যটকদের পদচারণা

Next Post

দুই মেয়েকে পেতে ঢাকায় এসে জাপানিজ মায়ের রিট

Next Post
বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের ছবি, যেখানে বাংলাদেশের পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মেয়েকে পেতে ঢাকায় এসে জাপানিজ মায়ের রিট

ঈশানের কণ্ঠে বঙ্গবন্ধুর স্মৃতি ও হৃদস্পন্দন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষুদে শিল্পী ঈশানের কণ্ঠে 'হৃদস্পন্দনে মুজিব'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT