চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপে কমপক্ষে ২০ বাংলাদেশী আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:29 পূর্বাহ্ন 22, জানুয়ারি 2016
in বাংলাদেশ
A A

মালদ্বীপে কমপক্ষে ২০ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

নিয়ম ভেঙে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে কাজ করার অভিযোগে তাদের আটক করার খবর জানিয়েছে মালদ্বীপের গণমাধ্যম হাভিরু।

বৃহস্পতিবার মালদ্বীপের রাজধানী মালের বাণিজ্যিক এলাকা থেকে কমপক্ষে ২০ জন বাংলাদেশি অভিবাসীকে আটকের খবর জানিয়েছে সংবাদমাধ্যমটি।

মালদ্বীপের নিয়ম অনুযায়ী স্থানীয় দোকানগুলোতে শুধুমাত্র মালদ্বীপের নাগরিকরাই কাজ করতে পারবে। কিন্তু বেশিরভাগ দোকানেই অভিবাসীরা কাজ করে আসছিলো। এরকম ব্যবসা কেন্দ্রগুলোতে অভিযান শুরু করেছে মালদ্বীপের অভিবাসন কর্তৃপক্ষ। এরকমই এক ঝটিকা অভিযানে দেশটির রাজধানী থেকে বাংলাদেশি অভিবাসীদের আটক করা হয়।

তবে ঠিক কতজনকে আটক করা হয়েছে তা সরকারিভাবে প্রকাশ করা হয়নি। কমপক্ষে বিশ জন বাংলাদেশিকে আটক করতে দেখা যাওয়ার কথা জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

এক অভিবাসন কর্মকর্তার বরাত দিয়ে হাভিরু জানায়, ঝটিকা অভিযানে আটক বাংলাদেশিদের কাছে বৈধ কাগজপত্র ছিলো না।অবৈধভাবে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে মালদ্বীপ। এরই অংশ হিসেবে মালে থেকে বাংলাদেশি অভিবাসীদের আটক করা হয়।

Tags: অবৈধ অভিবাসীমালদ্বীপ-বাংলাদেশ
Previous Post

কুখ্যাত যুদ্ধাপরাধীর নামে সড়ক থাকবে কেনো?

Next Post

ববিতা এবার জানাবেন তার জীবনের কথা

Next Post

ববিতা এবার জানাবেন তার জীবনের কথা

আরো ক’দিন থাকতে পারে শীতের তীব্রতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT