বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে খেলা কিছুটা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশ অলিম্পিক দলের। মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরে গেছে স্বাগতিকরা।
বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামে স্বাগতিক দলের রক্ষণভাগের দুর্বলতায় প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় মালদ্বীপ। ১৬ মিনিটে প্রথম গোল করেন ফরোয়ার্ড ইসমাইল ইশা। ৫ মিনিট পর দ্বিতীয় গোল করেন মিডফিল্ডার আহমেদ ইমাজ।
আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় গোলের দেখা পায়নি বাংলাদেশ। দুই ম্যাচ জিতে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে মালদ্বীপ। দিনের প্রথম ম্যাচে কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়েছে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দল।






