চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্শের লড়াইয়ের পরও ওয়ার্নারদের আরেকটি জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:04 পূর্বাহ্ন 29, এপ্রিল 2017
in স্পোর্টস
A A

চলতি আইপিএলে শক্তিশালী দুই দলের নেতৃত্বে আছেন দুই অস্ট্রেলিয়ান। সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বে ডেভিড ওয়ার্নার এবং কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়কত্বে গ্লেন ম্যাক্সওয়েল। শুক্রবার দুদলের লড়াইয়ে জয়টা হল হায়দরাবাদেরই। ম্যাক্সওয়েলের পাঞ্জাবকে ২৬ রানে হারিয়েছে ওয়ার্নারের দল।

পাঞ্জাবের মাঠে টস হেরে ব্যাটে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ২০৭ রানের বিশাল সংগ্রহ গড়ে হায়দরাবাদ। রান পেয়েছেন ক্রিজে আসা সব ব্যাটসম্যানই। অধিনায়ক ওয়ার্নার ৪টি করে চার-ছয়ে করেছেন ২৭ বলে ৫১ রান, কেন উইলিয়ামসনের ব্যাটে এসেছে ৪ চার ২ ছয়ে ২৭ বলের অপরাজিত ৫৪ রান। তবে সর্বোচ্চ ৭৭ রান এসেছে শেখর ধাওয়ানের ব্যাটে। ৪৮ বল খেলে ৯ চার এবং এক ছক্কায় সাজানো এই বাঁহাতির ইনিংসটি।

তবে হায়দরাবাদের জয়ের মূল নায়ক আফগান লেগস্পিনার রশিদ খান। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ১ উইকেট নেয়া রশিদের কিপটে বোলিংয়ের কারণে জয় থেকে ২৬ রান আগেই থেমে গেছে পাঞ্জাবের ইনিংস। নেহেরা ও কৌল নিয়েছেন ৩টি করে উইকেট।

পাঞ্জাবের হয়ে একাই লড়ে গেছেন অজি ব্যাটসম্যান শন মার্শ। ৫০ বলে ৮৪ রান করে মার্শ সাজঘরে ফিরলে নির্ধারিত ওভার শেষে ১৮১ রানেই থামে দলটি। ১৪ চার ও ২ ছয়ে সাজানো অজি ব্যাটসম্যানের ইনিংসটি।

এই জয়ে ৯ ম্যাচ ১১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে হায়দরাবাদ। কিপটে বোলিং করে ম্যাচ সেরা হয়েছেন রশিদ খান।

এই ম্যাচেও একাদশে জায়গা হয়নি মোস্তাফিজুর রহমানের। এবার আইপিএলে আর মাত্র একটি ম্যাচই খেলার সুযোগ পেতে পারেন মোস্তাফিজ। ২ মে সেই ম্যাচেও দলে জায়গা না পেলে কেবল মাত্র একটি ম্যাচ খেলেই দেশে ফিরে আসতে হবে কাটার মাস্টারকে।

Tags: আইপিএল-২০১৭
Previous Post

ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধূর মৃত্যু

Next Post

আলোচনা প্রস্তাবের মধ্যেই আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল নর্থ কোরিয়া

Next Post

আলোচনা প্রস্তাবের মধ্যেই আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল নর্থ কোরিয়া

জাবি ছাত্রলীগের ২১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT