চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্শালের সেঞ্চুরি, স্পিনে উজ্জ্বল মেহেদী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:49 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত রাউন্ডে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়েছিলেন, সঙ্গে সেঞ্চুরি। তৃতীয় রাউন্ডে প্রথম ইনিংসে স্পিনে ৩ উইকেট তুলেছেন মেহেদী হাসান। সেন্ট্রালকে অলআউট করতে যদিও সময় লেগেছে তার দল সাউথের, ১১৬ রানের দারুণ এক সেঞ্চুরিতে মার্শাল আইয়ুব যে লড়েছেন বেশ।

বিসিএলের তৃতীয় রাউন্ডে শুক্রবার কক্সবাজারে মুখোমুখি হয়েছে সেন্ট্রাল জোন ও সাউথ জোন। প্রথম ইনিংসে ২৩৫ রানে অলআউট হয়ে গেছে সেন্ট্রালরা। জবাব দিতে নেমে স্বস্তিতে নেই সাউথরাও, ২৯ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসেছে তারা।

শাহরিয়ার নাফিস ১০ ও ইরফান শুক্কুর ৩ রানে ফিরে গেছেন। দ্বিতীয় রাউন্ডে জোড়া সেঞ্চুরি হাঁকানো এনামুল হক বিজয় ১৩ এবং শামসুর রহমান ৩ রানে শনিবার সাউথের সংগ্রহ এগিয়ে নিতে নামবেন।

এর আগে সাউথের বোলাররা নিয়মিত বিরতিতে সেন্ট্রালের উইকেট তুলেছে। তারপরও দলটির রান দুইশ পেরিয়ে গেছে মার্শালের সেঞ্চুরি, আর শেষদিকে মোস্তাফিজুর রহমানের অপরাজিত ৩০ রানে।

ফিজ ১ চার ও ৪ ছক্কায় ২৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। যার তিনটিই মেরেছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে, পরপর দুটিসহ এক ওভারেই। মোস্তাফিজের ব্যাটে বাকি ছয়টি এসেছে স্পিন-অলরাউন্ডার মেহেদীর বলে। মার্শাল ১১৬ করে ফেরেন, ১২ চার ২ ছয়ে ১৮৬ রানের ইনিংস সাজিয়ে।

বাকিদের মধ্যে সাইফ হাসান ব্যর্থতা জারি রেখেছেন। পাকিস্তানে টেস্টে অভিষিক্ত হয়ে দুই ইনিংসেই ছিলেন বিবর্ণ, ফিরে মাঠে নেমে করলেন ১ রান। নাজমুল হোসেন শান্ত পাকিস্তানে দুই ইনিংসেই লড়েছেন, এদিন ঘরোয়ায় ফিরে করেছেন ৮ রান।

আব্দুল মজিদ ১৪, রাকিবুল হাসান ১১, শুভাগত হোম ১৪, আর চোট কাটিয়ে ফেরা মেহেদী হাসান মিরাজ রানের খাতাই খুলতে পারেননি।

মেহেদী ৩ উইকেট নিয়েছেন। ২ উইকেট করে নিয়েছেন সেন্ট্রালের তিনজন, শফিউল-রাজ্জাক ও নাসুম।

Tags: বিসিএল-২০২০মার্শালমেহেদীমোস্তাফিজলিড স্পোর্টসসেন্ট্রাল জোন-সাউথ জোন
Previous Post

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে বসন্ত ও ভালোবাসা দিবস উদযাপন

Next Post

‘ব্যাটম্যান’ লুকে প্যাটিনসন যেমন

Next Post
ব্যাটম্যানের কালো মুখোশ ও কপাল দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ব্যাটম্যান’ লুকে প্যাটিনসন যেমন

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার দাবিতে মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT