চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কেট খোলার দাবিতে জেলায় জেলায় বিক্ষােভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 অপরাহ্ন 06, এপ্রিল 2021
in বাংলাদেশ
A A
জেলা জেলায় মার্কেট খোলার দাবিতে বিক্ষোভের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী ঢাকার পর লকডাউনের মধ্যে মার্কেট খোলার দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার মার্কেট বন্ধের পাশপাশি বিভিন্ন নির্দেশনা দিয়ে ৭ দিনের লকডাউন ঘোষণা করে। গতকাল সোমবার থেকে সেই লকডাউন শুরু হয়েছে।

দ্বিতীয় দিনে দেখে গেছে, দেশের কোথাও কোথাও ঢিলেঢালাভাবে লকডাউন পালন করা হচ্ছে। আবার কোথাও কোথাও অবাধে সবাই বের হচ্ছে ঘর থেকে।

ঝিনাইদহ
লকডাউনের প্রতিবাদে ও দোকান খোলা রাখার দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করে ব্যবসায়ীরারা। সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসায়ীরা শহরের চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সে সময় শৈলকুপা শহরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার সংবাদ পেয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা ঘটনাস্থলে এসে ব্যবসায়ীদের সাথে আলোচনা করলে তারা অবরোধ তুলে নেয়।

পটুয়াখালী
পটুয়াখালীতে লকডাউনের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বিভিন্ন ব্যবসায়ী, শ্রমিক ও কর্মচারীরা। বেলা ১১টায় শহরের পুরান বাজার থেকে শুরু করে সদর রোড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর নিউ মার্কেট চত্বরে গিয়ে তারা বিক্ষোভ মিছিল শেষ করেন। এর আগে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলেও তা প্রতিরোধে ব্যর্থ হন।

কর্মসূচি শেষে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকতার মোর্শেদ ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মানার জন্য আহবান জানান এবং ব্যবসায়ীদের মধ্যে যেন রাজাকার প্রবেশ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেন।

টাঙ্গাইল
টাঙ্গাইলে মার্কেট ও শপিংমল খোলা রাখার দাবিতে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের সমবায় সুপার মার্কেটের সামনে বিক্ষোভ করে ব্যবসায়ীরা।

খবর পেয়ে ঘটনাস্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও টাঙ্গাইল চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বিক্ষোভ না করার অনুরোধ করেন।

ব্যবসায়ীদের অভিযোগ গেল বছরের করোনার লস এখনো কাটিয়ে উঠা যায়নি। এ বছরও যদি বৈশাখ ও ঈদের ব্যবসা না করতে পারেন তাহলে পরিবার নিয়ে না খেয়ে মৃত্যু ছাড়া উপায় থাকবে না। অনেকেই ঋণ, ধারদেনা করে টাকা এনে দোকানের মালামাল কিনেছেন। সেগুলো বিক্রি না হলে ঋণ পরিশোধ করাও সম্ভব হবে না।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে ব্যবসায়ীরা জেলা প্রশাসকের সাথে আলোচনার জন্য যান।

মাদারীপুর
লকডাউনের দ্বিতীয় দিনে দেখা মাদারীপুরের সাধারণ মানুষের মধ্যে লকডাউন মানার তেমন কোন আগ্রহ নেই। স্বাভাবিকের মতো কাজকর্ম ও চলাফেরা করছে মানুষ। যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকলেও অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক আছে। লকডাউন মানাতে মাঠে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তেমন কোন তৎপরতা দেখা যায়নি। তবে বিভিন্নস্থানে জনগণকে সচেতন করতে মাইকিং করতে দেখা গেছে।

এছাড়া, শহরের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে লকডাউনের প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসবিক্ষোভমার্কেট খোলালকডাউন
Previous Post

এপ্রিলের ওটিটি স্ট্রিমিং, আছে চমক

Next Post

মেঘনায় নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার

Next Post
নিখোঁজ ৩ জেলের পরিবারের সদস্যরা শোক প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেঘনায় নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার

COVID-19 টেস্টের জন্য পরীক্ষার টিউব হাতে ধরা স্বাস্থ্যকর্মীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু ৮ এপ্রিল: স্বাস্থ্য সচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT