চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন সামরিক বাহিনী পাকিস্তানকে অর্থ সহায়তা বন্ধ করলো কেন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:43 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2018
in আন্তর্জাতিক
A A
পাকিস্তান-যুক্তরাষ্ট্র-জঙ্গি-অর্থ সহায়তা

দেশের জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা নিয়ন্ত্রণে পাকিস্তান ব্যর্থ – এ কারণ দেখিয়ে পাকিস্তানে ৩০ কোটি মার্কিন ডলার সহায়তা বাতিল করার ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন, পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোটি কোটি ডলার সামরিক সহায়তা নিয়েও জঙ্গি দমন ইস্যুতে ধোঁকা দিচ্ছে।

তারই ধারাবাহিকতায় পেন্টাগন মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল কোনে ফকনার জানিয়েছেন পাকিস্তানকে অর্থ সাহায্য দেয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র। ফকনার বলেছেন, এর পরিবর্তে মার্কিন সেনাবাহিনী টাকাটা অন্য কোনো ‘জরুরি খাতে’ ব্যয় করবে।

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আর ক’দিন পরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর দেখা করার কথা। তার আগেই এ ঘোষণা এলো।

নিজের মাটিতে প্রসার পাওয়া হাক্কানি নেটওয়ার্ক ও আফগান তালেবানসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সামাল দিতে ব্যর্থ হওয়ায় মার্কিন পররাষ্ট্র বিভাগ দেশের অন্যতম বন্ধুরাষ্ট্র পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে।

পররাষ্ট্র বিভাগ এবং পেন্টাগনের পক্ষ থেকে কর্নেল ফকনার শনিবার এক বিবৃতিতে বলেন, ‘পার্থক্য না করে প্রত্যেকটি জঙ্গি সংগঠনকে টার্গেট করে নির্মূল করতে পাকিস্তানকে আমরা অনবরত চাপ দিয়ে যাচ্ছি।’

পরিস্থিতি সামাল দিতে পাকিস্তান যথাযথ সিদ্ধান্ত নিতে ব্যর্থতা দেখিয়েছে বলেই এখান থেকে অর্থ সহায়তা সরিয়ে নিয়ে অন্য খাতে ব্যয় করা হবে বলে জানান তিনি।

জানুয়ারিতেই এ অভিযোগে পাকিস্তানে সব ধরনের আর্থিক সাহায্য বন্ধ করে দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার পরিমাণটাও নিশ্চিত করা হলো।

পরিকল্পনাটি এখন মার্কিন কংগ্রেসে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়।

Tags: পাকিস্তান-জঙ্গিবাদলিড নিউজ
Previous Post

বাস-ট্রেন সংঘর্ষে নিহত ২

Next Post

গাড়ি দুর্ঘটনায় বাবার মৃত্যু, শোক নিয়েই শুটিংয়ে এনটিআর

Next Post

গাড়ি দুর্ঘটনায় বাবার মৃত্যু, শোক নিয়েই শুটিংয়ে এনটিআর

ব্রিটেনে কারাগারে মাদক, জড়িত শত শত কর্মী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT