চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন মহাসড়ক থেকে বিদ্যুৎ, উদ্ভাবক বাংলাদেশ পুলিশের উৎপল

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
8:30 পূর্বাহ্ন 07, আগস্ট 2017
in তথ্যপ্রযুক্তি
A A
বাংলাদেশ পুলিশের উদ্ভাবনী প্রযুক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শহর ছাড়িয়ে জনমানবশূন্য প্রান্তর দিয়ে চলে গেছে মহাসড়ক। সেই সড়ক ধরে দূর গন্তব্যে ছুটে চলেছে গাড়ি। সড়কের দুপাশে নেই বিদ্যুৎ সুবিধা দেয়ার মত কোনো অবকাঠামো।

এসময় হঠাৎই গাড়ির ব্যাটারি, অতি প্রয়োজনীয় স্মার্টফোনটির চার্জ গেলো ফুরিয়ে কিংবা দুর্ঘটনার শিকার একটি গাড়ির কারণে লেগে গেলো ট্রাফিক জ্যাম। অথচ ট্রাফিক পুলিশের কাছে এই জ্যামের খবরই পৌঁছালো না। কারণ বিদ্যুৎ ব্যবস্থার অভাবে ওই সড়কটি আধুনিক ট্রাফিক ব্যবস্থার পর্যবেক্ষণকারী সব প্রযুক্তি সুবিধার বাইরে।

বর্তমানে এরকম সংকটের সমাধান সৌর বিদ্যুতের প্যানেল। তবে এই ব্যবস্থা বেশ ব্যয়বহুল। তাই পিচঢালা মহাসড়কটিকেই মহাউপকারী বিদ্যুৎ শক্তির উৎসে পরিণত করলে কেমন হয়? আপাততঃ কল্পবিজ্ঞান মনে হলেও এই কল্পনাকেই সত্যে পরিণত করার উপায় দেখালেন বাংলাদেশ পুলিশের কর্মকর্তা উৎপল দত্ত।

কালোপিচের রাস্তায় সূর্যের প্রখর তাপ এবং যানবাহনের চাকার ঘষায় উৎপাদিত তাপকে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগিয়ে তিনি পেয়েছেন প্রাথমিক সাফল্য।

মহাসড়ক-রানওয়ের উপরিভাগের তাপ থেকে বিদ্যুৎ উৎপাদনে তার এই উদ্ভাবনী প্রযুক্তিকে সেরা উদ্ভাবন হিসেবে স্বীকৃতি জানিয়েছে আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স এবং মার্কিন ট্রান্সপোর্টেশন রিসার্চ বোর্ড।

বাংলাদেশ পুলিশের পুলিশ সদস্য উদ্ভাবক উদ্দীপনা. Channel i News - চ্যানেল আই নিউজ
পুলিশের সহকারী কমিশনার উৎপল দত্ত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়া উৎপল দত্ত ৩০তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে পুলিশের সহকারী কমিশনার হিসেবে যোগ দেন। ৪ বছর দেশে দায়িত্ব পালনের পর ট্রাফিক ব্যবস্থাপনায় অত্যাধুনিক সংস্করণে আগ্রহী উৎপল পড়তে যান যুক্তরাষ্ট্রের টেক্সাস ইউনিভার্সিটিতে। বিশ্ববিদ্যালয়টির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক সামের দেসোওকির তত্ত্বাবধানে এই প্রযুক্তি উদ্ভাবন করেন তিনি।

টেক্সাসে শুরু করা উদ্ভাবনী উদ্যোগগুলোর জন্য তাকে আরও কিছুদিন যুক্তরাষ্ট্রে থাকতে হবে। তাই ছুটির মেয়াদ বাড়াতে কয়েকদিন হলো দেশে এসেছেন পুলিশের এই তরুণ অফিসার।

রাজারবাগ পুলিশ লাইনে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথোপকথনে নবায়নযোগ্য শক্তি উৎপাদনে নিজের উদ্ভাবিত প্রযুক্তি, বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থায় প্রযুক্তি নির্ভরতা বাড়িয়ে অপচয় রোধের সম্ভাবনার কথা।

মার্কিন মুলুকে উৎপলের ‘পিই-কুল’
উৎপল জানান, বিগত দেড় দশক ধরে তাপশক্তি থেকে বিদ্যুৎশক্তি উৎপাদনে প্রচুর গবেষণা চলছে। এরই ধারাবাহিকতায় রাস্তার উপরিভাগ থেকে শক্তি সংগ্রহের একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন তিনি। এই প্রযুক্তির কাগুজে নাম ‘পেভমেন্ট এনার্জি হারভেস্টিং অ্যান্ড কুলিং (পিই-কুল) সিস্টেম’।

তিনি বলেন, ‘এর সাহায্যে রাস্তার সার্ফেস (উপরিভাগ) থেকে তাপশক্তি আহরণ করে আহরিত শক্তিকে থার্মো ইলেকট্রিক জেনারেটরের মাধ্যমে অবিরত বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা সম্ভব হয়েছে।’

যুক্তরাষ্ট্রের বাস্তবতা তুলে ধরে সেদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া এই পুলিশ কর্মকর্তা জানান, বিস্তৃত হাইওয়ের সবজায়গায় সেন্সর, ক্যামেরা, পর্যবেক্ষণ টুলসের মতো অত্যাধুনিক ট্রাফিক ম্যানেজমেন্ট প্রযুক্তি স্থাপন বেশ কঠিন। অন্যদিকে বিপুল অর্থেরও প্রয়োজন আছে।

বাংলাদেশ পুলিশের উদ্ভাবনী বিদ্যুৎ প্রকল্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
রাস্তার উপরিভাগের এই তামার পাত দিয়েই তাপ চলে যাবে থার্মো ইলেকট্রিক জেনারেটর এবং হিট সিংকে। উৎপাদিত হবে বিদ্যুৎ।

এমন অবস্থায় রাস্তাকেই বিদ্যুৎ যোগানের উৎসে পরিণত করতে এরকম উদ্ভাবনকে উৎসাহিত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমার উদ্ভাবিত ডিভাইসটি একটি নবায়নযোগ্য শক্তি উৎপাদনকারী ডিভাইস। যা দৈনিক গড়ে ৮ ঘণ্টা পর্যন্ত একনাগাড়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। রাস্তার তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ নতুন একটি গবেষণাক্ষেত্র। আমরা যে মডেল বা প্রোটোটাইপ উদ্ভাবন করেছি সেটা প্রথমে কম্পিউটার সিম্যুলেশনের মাধ্যমে দাঁড় করিয়েছিলাম। উদ্ভাবিত ডিভাইসটির তিনটি অংশ: এনার্জি হার্ভেস্টার, থার্মো ইলেকট্রিক জেনারেটর এবং হিট সিংক।
ডিভাইসটি পরীক্ষামূলকভাবে মহাসড়কের ধারে স্থাপন করা হয়। রাস্তার পিচের এক ইঞ্চি নিচে এনার্জি হার্ভেস্টারটি (তামার প্লেট) থাকবে। এটা রাস্তার তাপ গ্রহণ করে ঠিক রাস্তার পাশে মাটির এক-দেড় ফুট নিচে থাকা মূল অংশে পৌঁছে দেবে। ডিভাইসের দ্বিতীয় স্তরে থাকবে থার্মো ইলেকট্রিক জেনারেটর এবং এর নিচেই হিট সিংক। রাস্তার উপরিভাগের তাপ এবং মাটির নিচের ঠান্ডা এই দুই এর পার্থক্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করবে থার্মো ইলেকট্রিক জেনারেটর।’

আপাততঃ যে সাফল্য
ল্যাবে এবং রাস্তায় ডিভাইসটি পরীক্ষা-নিরীক্ষা করে সাফল্য পেয়েছেন উৎপল। তিনি জানান, গবেষণায় দেখা গেছে ডিভাইসটি রাস্তার প্রতি বর্গফুট উপরিভাগ থেকে ৩০০-৩৫০ মিলিওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে।

প্রাথমিক পর্যায়ে এই সাফল্য যে কম নয় সেটাই স্বীকৃতি পেয়েছে যুক্তরাষ্ট্রের বড় দুটি উদ্ভাবনী প্রযুক্তি প্রতিযোগিতায়। আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স এর ইনোভেশন কনটেস্টে তাই দুই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশের এই পুলিশ কর্মকর্তার উদ্ভাবনী উদ্যোগটি। একই সঙ্গে মার্কিন ট্রান্সপোর্টেশন রিসার্চ বোর্ডের এয়ারপোর্ট কোঅপারেটিভ রিসার্চ প্রোগ্রামেও সেরা ডিজাইন হিসেবে নির্বাচিত হয়েছে।

বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থায় তিনি চান প্রযুক্তির উন্মেষ 
বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে দেশের জন্য দায়িত্ব পালনের দায় থেকেই পুলিশে যোগ দেন বলে জানান উৎপল।

নিজের প্রাতিষ্ঠানিক শিক্ষাকে পেশা জীবনে কাজে লাগিয়ে ট্রাফিক ব্যবস্থায় প্রযুক্তি বিপ্লব ঘটিয়ে দেশের জনবল-অর্থের অপচয় কমাতে চান তিনি।

ট্রাফিক ব্যবস্থা বদলে নিজের স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, ‘ঢাকায় পুরো ট্রাফিক কন্ট্রোল করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। উন্নত দেশের আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা প্রযুক্তি নিয়ে আমার আগ্রহ বরাবরই আছে। আসলে আমার এই ডিভাইসটি তো মাত্র শুরুর একটি পদক্ষেপ। উন্নত দেশের মতো আমাদের দেশের সড়কেও যদি ট্রাফিক পর্যবেক্ষণ সেন্সর স্থাপন করা যায় তাহলে সড়কে শৃঙ্খলা সহজ হয়ে যাবে। ঈদে বাড়ি ফেরা মানুষের মহাসড়ক জটেও কার্যকর ভূমিকা রাখতে পারবে পুলিশ।’

”এখনো ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আমার গবেষণা শেষ হয়নি। আরও সময় নিয়ে বিদ্যুৎ সংকট দূর করা, দেশের অর্থ অপচয় কমিয়ে রাস্তায় একটি ভালো ব্যবস্থাপনা দাঁড় করাতে পারলে রাষ্ট্রের কাজে আসে এমন কাজে লেগে থাকতে চাই।’’

Tags: বাংলাদেশ পুলিশ
Previous Post

আমলাদের জন্য আরেকটি কঠিন পথ

Next Post

নায়াগ্রা জলপ্রপাতের উপর দাঁত দিয়ে দড়িতে ঝুলে বিশ্ব রেকর্ড

Next Post
নায়াগ্রা জলপ্রপাতের উপর দাঁত দিয়ে ঝুলে বিশ্ব রেকর্ডের জন্য চমকপ্রদ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নায়াগ্রা জলপ্রপাতের উপর দাঁত দিয়ে দড়িতে ঝুলে বিশ্ব রেকর্ড

অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন, পুলিশ ও জনতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গরু চুরির অপবাদে গাছে বেঁধে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT