চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন বাজেটে চরম মতানৈক্য: পয়সা বাঁচাতে সব সরকারি কার্যালয় বন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:34 অপরাহ্ন 20, জানুয়ারি 2018
in আন্তর্জাতিক
A A
মার্কিন বাজেট-শাটডাউন

নতুন বাজেটে বিভিন্ন বিষয়ে সিনেট মতৈক্যে আসতে ব্যর্থ হওয়ায় খরচ বাঁচাতে একেবারে অত্যাবশ্যকীয় বাদে বাকি সব সরকারি কার্যালয় বন্ধ ঘোষণা করেছে মার্কিন ফেডারেল সরকার।

শুক্রবার স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রধান সব বিষয় নিয়ে তুমুল বাকবিতণ্ডা চলেছে রিপাবলিকান ও ডেমোক্রেটিক সিনেটরদের মধ্যে। মধ্যরাত পর্যন্ত আলোচনা, বিতর্ক ও ভোটে সিদ্ধান্ত না হওয়ায় ‘গভর্নমেন্ট শাটডাউন’ বা আনুষ্ঠানিকভাবে সরকারি অফিসসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

দীর্ঘ ৫ বছরে এই প্রথম সরকার বন্ধের ঘটনা ঘটল। এর আগে ২০১৩ সালে হওয়া শাটডাউনের অধীনে ব্যয়বণ্টনের সিদ্ধান্তহীনতার কারণে টানা ১৬ দিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ সরকারি অফিস বন্ধ ছিল। এমনকি যুক্তরাষ্ট্রের আধুনিক ইতিহাসে কংগ্রেস এবং হোয়াইট হাউজ একই দলের অধীনে থাকার পরও শাটডাউনের ঘটনা এই প্রথম।

সিদ্ধান্তে আসতে না পারলেও যেন সরকারকে আগামী মাস পর্যন্ত কাজ চালানোর জন্য অর্থ বরাদ্দ দেয়া হয় সেজন্য বৃহস্পতিবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ভোট অনুষ্ঠিত হয়। তখন ২৩০ বনাম ১৯৭ ভোটে বরাদ্দের পক্ষে ভোটের ফল গেলেও শুক্রবার শেষ মুহূর্তের দ্বিপক্ষীয় বৈঠকের পর সিনেটে অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটি মার খায়। সিনেটে অর্থ বরাদ্দ সময় বাড়ানোর প্রস্তাবটি পাস হওয়ার জন্য ৬০ ভোটের প্রয়োজন হলেও ৪৯ ভোট পেয়ে থেমে যায় সেটি।

ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হওয়ার এক বছর পূর্তির দিনই এই সরকার বন্ধের ঘটনা ঘটল। যদিও এর জন্য তৎক্ষণাৎ ডেমোক্র্যাটদের দায়ী করেছে ট্রাম্পের হোয়াইট হাউজ।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস জানিয়েছেন, শাটডাউনের অধীনে তার বিভাগের অর্ধেকেরও বেশি কর্মী কাজে যাবে না। এছাড়া বেশকিছু রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা, প্রশিক্ষণ এবং গোয়েন্দা কর্মকাণ্ড স্থগিত থাকবে।মার্কিন বাজেট-শাটডাউন

হোয়াইট হাউজ প্রেস সচিব সারাহ স্যান্ডার্স মাঝরাতের ঠিক আগে এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, ‘আজ রাতে, তারা (ডেমোক্র্যাট) রাজনীতিকে আমাদের জাতীয় নিরাপত্তা, সেনা সদস্যদের পরিবার, বিপদের ঝুঁকিতে থাকা শিশু এবং প্রত্যেক আমেরিকানকে আমাদের দেশের সেবাদানের ক্ষমতার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা যেখানে অবৈধ অভিবাসীদের অবস্থান নিয়ে সমঝোতায় আসতে রাজি নই, সেখানে তারা বেপরোয়া সব দাবি তুলে আমাদের বৈধ নাগরিকদের জিম্মি করছেন। এটা প্রগতিবিরোধী ব্যর্থদের আচরণ, আইনপ্রণেতাদের নয়।

মার্কিন সিনেট যখন নতুন অর্থবছরের বাজেট সম্পর্কে আলোচনার শেষ সময় বা ডেডলাইন পর্যন্ত সিদ্ধান্তে আসতে পারে না তখন ওই নির্ধারিত সময়ের পর ‘গভর্নমেন্ট শাটডাউন’ (Government shutdown) ঘোষণা করা হয়। এর অধীনে সাধারণত একেবারে অত্যাবশ্যকীয় ছাড়া বাকি সব সরকারি অফিস বন্ধ থাকে খরচ বাঁচানোর জন্য। নতুন বাজেট সিনেটে পাস হওয়ার পরই কেবল শাটডাউন অবস্থা থেকে বেরিয়ে আসে ফেডারেল সরকার।

Tags: ডোনাল্ড ট্রাম্পমার্কিন বাজেটযুক্তরাষ্ট্র
Previous Post

২ ফেব্রুয়ারি আরিফিন শুভ’র জন্মদিনে ‘ভালো থেকো’

Next Post

একজন মেজদিদি

Next Post
প্রধানমন্ত্রী

একজন মেজদিদি

চ্যানেল আই অনলাইন- সালমান ক্যাটরিনা লুলিয়া

সালমান-ক্যাটরিনার ঘনিষ্ঠতায় আপত্তি নেই লুলিয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT