চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে পুলিশের সহিংসতা: তদন্ত চান জাতিসংঘ মহাসচিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 02, জুন 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জাতিসংঘ মহাসচিবের ছবি, তিনি একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমনপীড়নে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে সেদেশে পুলিশি সহিংসতার ঘটনা তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন।

বাসস জানায়, সোমবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক একথা জানিয়েছেন।

গুতরেসের ওই মুখপাত্রের বরাত দিয়ে এএফপি জানায়, বিক্ষোভ হবে শান্তিপূর্ণ এবং বিশ্বের অন্য যেকোন দেশের মতো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিক্ষোভকারীদের মোকাবেলায় অবশ্যই দমনপীড়নের পথ পরিহার করতে হবে।

ডুজারিক সাংবাদিকদের বলেন, আমরা গত কয়েকদিন ধরে পুলিশের বিভিন্ন সহিংস ঘটনা লক্ষ্য করছি।’

গত সপ্তাহে মিনেপোলিসে পুলিশের হাতে আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় বুধবার থেকে প্রতিরাতে নিউইয়র্কে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, এক্ষেত্রে প্রতিটি ঘটনা অবশ্যই তদন্ত করে দেখা উচিত হবে। সারাবিশ্বে পুলিশ বাহিনীকে মানবাধিকার বিষয়ক যথাযথ প্রশিক্ষণ দেয়া প্রয়োজন। পুলিশের সামাজিক ও মনস্তাত্ত্বিক মনোবল বাড়াতে এসব ক্ষেত্রে প্রয়োজনে বিনিয়োগও করতে হবে।

ডুজারিক বলেন, সেখানে বিক্ষোভ চলাকালে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ব্যাপারেও গুতেরেস উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, সাংবাদিকরা হামলার শিকার হলে গণমাধ্যমের কোনো স্বাধীনতা থাকে না। আর গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র অচল।

কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েডকে নির্মমভাবে হত্যার পর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে চলছে সহিংস আন্দোলন। তা দমনে পুলিশও চড়াও হয়েছে। তার পরিপ্রেক্ষিতেই জাতিসংঘ এই বিবৃতি দিলো।

সূত্র: বাসস

Tags: জাতিসংঘ মহাসচিবযুক্তরাষ্ট্র
Previous Post

অ্যানফিল্ডে হাঁটু গেড়ে লিভারপুল ফুটবলারদের ফ্লয়েড স্মরণ

Next Post

করোনা সংকটেও রেমিট্যান্সে স্বস্তি

Next Post
Construction workers working on a building site in an urban area. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা সংকটেও রেমিট্যান্সে স্বস্তি

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের এয়ারড্রোন ছবি, ঝুঁকিপূর্ণ বসতি ও জলাবদ্ধতা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে করোনায় রোহিঙ্গার মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT