চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন নিষেধাজ্ঞা কতটা প্রভাব ফেলবে ইরানে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:28 অপরাহ্ন 05, নভেম্বর 2018
in আন্তর্জাতিক
A A
ইরান

ইরানের উপর ২০১৫ সালের পরমাণু চুক্তির অংশ হিসেবে তুলে নেওয়ার নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে দেশটির তেল রপ্তানি, বাণিজ্য, ব্যাংকে প্রভাব পড়বে। এমনকি যারা তেল সমৃদ্ধ দেশটিতে বাণিজ্য করে তাদেরও প্রভাবিত করবে এই নিষেধাজ্ঞা। 

তবে এই নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, তেল বিক্রি জারি রাখবেন তিনি।

নতুন নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বাণিজ্যিক দিক থেকে অনেক নিষেধাজ্ঞা তৈরি হবে। কিন্তু এর ফলে কতটা বিপদে পড়বে ইরান?

এই নতুন নিষেধাজ্ঞার ফলে ইরানের সঙ্গে কেউ বাণিজ্যিক সম্পর্ক রাখলেও সেটা ক্ষতির কারণ হয়ে দেখা দিবে। কিন্তু ইরান তেল রপ্তানির উপর প্রবলভাবে নির্ভরশীল তাই এই নিষেধাজ্ঞা ব্যাপক প্রভাব ফেলবে তাদের উপরও।

ইরানের সাথে ২০১৫ সালে করা এক বহুপাক্ষিক চুক্তিকে ভয়ঙ্কর হিসেবে আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবছরের শুরুর দিকে তা থেকে বেরিয়ে যান। ওই চুক্তির ফলে ইরানের পরমাণু কর্মসূচির ওপর সরাসরি নজরদারি প্রতিষ্ঠা হয়েছিল যার বিনিময়ে বিশাল পরিসরে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিল। কিন্তু চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ায় দেশটির ওপর নিষেধাজ্ঞাগুলো পুনরায় বহাল হচ্ছে।

এই ঘোষণা অন্তর্জাতিক কোম্পানিগুলোর ইরান থেকে বিনিয়োগ তুলে নেয়ার ঘটনা বাড়িয়ে দিতে যথেষ্ট এবং ইতোমধ্যে দেশটির অপরিশোধিত তেল রপ্তানি কমে গেছে।

এই নিষেধাজ্ঞার ফলে কোনও মার্কিন কোম্পানি ইরানে ব্যবসা করলে তাকেও শাস্তির মুখে পড়তে হবে। আজ সোমবার থেকে ব্যাংকিং সেক্টরেও নিষেধাজ্ঞা কার্যকর হয়। গত অগাস্টে ইরানে স্বর্ণ, মূল্যবান ধাতু এবং অটোমোবাইল সেক্টরসহ বেশকিছু শিল্পখাতে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল।

এর আগেও ইরানের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র তবে এবারেরটা বিশেষ গুরুত্বপূর্ণ। অন্তত ৭০০ ব্যক্তি, সংস্থা, জাহাজ এবং বিমান এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

সেই সঙ্গে ব্রাসেলস নির্ভর সুইফট নেটওয়ার্ক যারা আন্তর্জাতিক লেনদেন সম্পন্ন করে তারাও ইরানি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছেদ করবে। সেটাও ইরানকে একঘরে করে দেয়ার একটি প্রচেষ্টা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চায় ইরানের তেলবিক্রির পরিমাণ শূন্যতে নামিয়ে নিতে। তবে সেক্ষেত্রে আটটি দেশকে ভিন্নমতের অধিকার দেওয়া হয়েছে। যদিও তাদের নাম উল্লেখ করা হয়নি।

Tags: ইরানইরান প্রেসিডেন্টমার্কিন যুক্তরাষ্ট্রসেমি লিডহাসান রুহানি
Previous Post

‘এখান থেকে হেরে যাওয়া খুব কঠিন’

Next Post

গণহত্যার প্রতিবাদকারী শাকিরিকে ছাড়া সার্বিয়ায় লিভারপুল

Next Post

গণহত্যার প্রতিবাদকারী শাকিরিকে ছাড়া সার্বিয়ায় লিভারপুল

ঐক্যফ্রন্ট নির্বাচন বানচাল করতে পারবেনা: আব্দুর রাজ্জাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT