চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন নির্বাচন: মনোনয়নের দৌড়ে কে এগিয়ে?

কাজী ইমদাদ by কাজী ইমদাদ
6:35 অপরাহ্ন 27, মার্চ 2016
in আন্তর্জাতিক
A A

দূরত্ব হাজার মাইলের, তবে কে হচ্ছেন পরবর্তি মার্কিন প্রেসিডেন্ট? এ প্রশ্নের উত্তর পেতে সমান উৎসাহী বাকি বিশ্ব। এর আগেও বিশ্ববাসীর জানার অপেক্ষা কারা পাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দল ডেমোক্রেট এবং রিপাবলিকান দলের সমর্থন। মনোনয়ন পাওয়ার এ দৌড়ে কে কোথায় আছেন তা নিয়েই আগ্রহ বিশ্ববাসীর।

মোট ৫১ টি অঙ্গরাজ্যের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের উত্তাপ ছড়াতে শুরু করেছে বিশ্বব্যাপী।

৮ নভেম্বরের নির্বাচনের আগে প্রেসিডেন্ট পদে দলীয় সমর্থন পেতে প্রার্থীদের দিতে হয় জনপ্রিয়তা যাচাইয়ের পরীক্ষা। প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দলের সমর্থন পেতে এবারও ডেমোক্রেট এবং রিপাবলিকান শিবিরে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

দলীয় সমর্থন পেতে ডেমোক্রেট দলীয় প্রার্থীর প্রয়োজন ২ হাজার ৩শ ৮৩ জন ডেলিগেটের সমর্থন। আর রিপাবলিকান প্রার্থীর প্রয়োজন ১২শ ৩৭ ডেলিগেট। এখন পর্যন্ত দু’দলের মনোনয়ন পাওয়ার দৌড়ে ১৭০৩ প্রতিনিধির সমর্থন নিয়ে এগিয়ে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেমোক্রেট হিলারি ক্লিনটন এবং ৯শ ৩৯ জন ডেলিডেট নিয়ে এগিয়ে আছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প।

নির্বাচনে ট্রাম্পকেই সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে নিয়ে এরইমধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরু করেছেন হিলারি। তবে পালের হাওয়া যে উল্টো দিকেও যায় তা মনোনয়ন পাওয়ার দৌড়ে একটু পিছিলে থাকলেও হিলারিকে বুঝিয়ে দিচ্ছেন আরেক ডেমোক্রেট প্রার্থী বার্নি স্যান্ডার্স। ৯৮৩ প্রতিনিধির সমর্থন নিয়ে মনোনয়ন পাওয়ার দৌড়ে শক্ত অবস্থানে তিনিও। শনিবার ওয়াশিংটন এবং আলাস্কায় হিলারিকে ব্যাপক ব্যবধানে হারিয়ে স্যান্ডার্স আবারও প্রমাণ করলেন, দলীয় সমর্থন পেতে পারেন তিনিও।

অন্যদিকে ৪শ ৬৫ ডেলিগেটসের সমর্থন নিয়ে ট্রাম্পের নাকের ডগায় নিঃশ্বাস ফেলছেন টেড ক্রজও।

রিপাবলিকান মনোনয়ন পাওয়ার দৌড়ে ট্রাম্প এবং ক্রজ সমানতালে আগালেও ডেমোক্রেট স্যান্ডার্সের চেয়ে বিশ্লেষকরা সুপার ডেলিগেটসদের সমর্থনে অনেক এগিয়ে রাখছেন হিলারিকে। তবে অতীত ইতিহাস বলছে নির্বাচনী ক্যাম্পেইনের প্রভাবে প্রার্থী নির্বাচনের দিন অনেক ক্ষেত্রেই মত পাল্টান এ সুপারডেলিগেটসরা।

Tags: মার্কিন নির্বাচন
Previous Post

সন্দ্বীপে স্কুলে যায় না অনেক শিশু

Next Post

সুনামগঞ্জে নির্মাণ হচ্ছে সবচেয়ে বড় রাবার ড্যাম

Next Post

সুনামগঞ্জে নির্মাণ হচ্ছে সবচেয়ে বড় রাবার ড্যাম

উদ্বোধনের অপেক্ষায় মগবাজার-মালিবাগ ফ্লাইওভারের একাংশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT