চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন নির্বাচনে কথিত রুশ হস্তক্ষেপ তদন্ত করছে এফবিআই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 পূর্বাহ্ন 21, মার্চ 2017
in আন্তর্জাতিক
A A

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কথিত রুশ হস্তক্ষেপের বিষয়টি তদন্ত করার কথা প্রথমবারের মতো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

সংস্থাটির পরিচালক জেমস কোমি মার্কিন কংগ্রেসের গোয়েন্দা কমিটির জনগণের জন্য উন্মুক্ত শুনানিতে দেয়া বক্তব্যে এ তথ্য দেন বলে জানিয়েছে বিবিসি। এই কমিটিও ট্রাম্পের নির্বাচনী শিবির এবং রাশিয়ার সম্ভাব্য যোগাযোগের ব্যাপারে তদন্ত চালাচ্ছে।

এফবিআই পরিচালক বলেছেন, নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের লোকজনের সাথে রুশ সরকারের কোনো ব্যক্তির যোগাযোগ ছিল কিনা, এবং ট্রাম্প শিবির ও রুশ সরকারের মধ্যে কোনো সমন্বয় ছিল কিনা, সেটাও তদন্তের আওতায় থাকবে। এখানে কোনো অপরাধ ঘটেছিল কিনা, সেটাও যাচাই করা হবে বলে জানান তিনি।

কোমি বলেছেন, তদন্তটি ‘অত্যন্ত জটিল’ এবং কোনো সময়সীমা তিনি বেঁধে দিতে পারছেন না। ‘অনুসন্ধানে পাওয়া তথ্য আমাদের যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকেই যাবো,’ বলেন তিনি।

এর আগে ওই বক্তব্যেই ট্রাম্পের ফোনে ওবামা সরকারের আঁড়িপাতার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ না পাওয়ার ঘোষণা দেন জেমস কোমি। তবে ট্রাম্প বলেছেন, তার অভিযোগ সত্যি। এর সঙ্গে তিনি এ-ও দাবি করেন, নির্বাচন নিয়ে ট্রাম্প-রাশিয়া যোগসাজশেরও কোনো প্রমাণ নেই।

রাশিয়াও বরাবরই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে এসেছে।

Tags: এফবিআইমার্কিন নির্বাচনে রাশিয়া
Previous Post

নিউজিল্যান্ডে মার্কিন কূটনীতিক বহিষ্কার

Next Post

নর্থ কোরিয়ার ‘অগ্রগতিতে’ উদ্বিগ্ন সাউথ কোরিয়া

Next Post

নর্থ কোরিয়ার ‘অগ্রগতিতে’ উদ্বিগ্ন সাউথ কোরিয়া

মার্সেল মার্সো

আজ শুরু হচ্ছে মূকাভিনয় উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT